Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

ভোট অবাধ ও সুষ্ঠু করতে পেশাদারিত্বের অভাব থাকবে না: সৌমেন মিত্র

ভোট অবাধ ও সুষ্ঠু করতে পেশাদারিত্বের অভাব থাকবে না: সৌমেন মিত্র
IPS Soumen Mitra

নগরপাল পদে দায়িত্ব নিলেন সৌমেন মিত্র। লালবাজারে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান সদ্য প্রাক্তন সিপি অনুজ শর্মা। দায়িত্ব নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন সিপি সৌমেন মিত্র। তিনি জানান, কলকাতা পুলিশ পেশাদার বাহিনী। সেই পেশাদারিত্ব আরও বৃদ্ধি করাই আমার কাজ। সৌমেন মিত্র জানান, এখন অপরাধের ধরন বদলে গিয়েছে। তাই সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরও বদল আনতে হবে। তিনি বলেন, প্রতিটি নির্বাচনই চ্যালেঞ্জের। ভোট অবাধ ও সুষ্ঠু করতে পেশাদারিত্বের অভাব থাকবে না বলেও জানান সৌমেন মিত্র। 

আরও পড়ুন: নীতীশজিকে অনুরোধ করছি, বিহারে বিরোধীদের বৈঠক ডাকুন; নবান্নের বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা 

আজ সকালে করোনার টিকা নেন বিদায়ী সিপি অনুজ শর্মা। তারপর তিনি সোজা চলে আসেন লালবাজার। সেখানে আসেন সৌমেন মিত্র। তাঁকে কার্যভার বুঝিয়ে দেন অনুজ। অনুজ শর্মা সিআইডির এডিজি পদে যাচ্ছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal