Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
25 July 2026

মেয়র পদ থেকে ইস্তফা শোভনের, নতুন মেয়র কে তা নিয়ে জল্পনা

বৃহস্পতিবার সন্ধ্যাতেই নতুন মেয়রের নাম ঘোষণার সম্ভাবনা

মেয়র পদ থেকে ইস্তফা শোভনের, নতুন মেয়র কে তা নিয়ে জল্পনা

শেষ পর্যন্ত মেয়র পদ থেকে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে তিনি নিজে না গেলেও নিরাপত্তা রক্ষীকে দিয়ে ইস্তফা পত্র পাঠিয়ে দেন কলকাতা পুরসভায়। দীর্ঘ কয়েক মাস ধরেই শোভনের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছিল। একাধিকবারই দলীয় বা সরকারি মিটিংয়ে শোভন চট্টোপাধ্যায়কে সমালোচনা এবং সতর্কও করেছিলেন তৃণমূল নেত্রী এবং মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে চরমে পৌঁছোয় পরিস্থিতি। ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রীর রোষে পড়েন শোভন, যার জেরে সেদিনই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন। বৃহস্পতিবার মেয়র পদ থেকেও ইস্তফা দিলেন শোভন।
শোভনের ইস্তফার মধ্যেই জল্পনা শুরু হয়েছে কলকাতার পরবর্তী মেয়র কে হবেন তা নিয়ে। নতুন মেয়র ঠিক করতে বৃহস্পতিবারই কলকাতার কাউন্সিলারদের মিটিং ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখানেই নতুন মেয়রের নাম ঘোষণা হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: বাংলায় রথযাত্রা এবার বাতিল করল সুপ্রিম কোর্টও, ধাক্কা রাজ্য বিজেপির

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal