আজই সম্ভবত উত্তর প্রদেশে জোট ঘোষণা করবেন অখিলেশ যাদব এবং মায়াবতী। সূত্রের খবর, উত্তর প্রদেশের দুই চির-প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির মধ্যে আসন সমঝোতা বা জোট নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সপা, বিএসপি এবং অজিত সিংহের আরএলডি জোটবদ্ধ হয়ে লোকসভা ভোটে লড়বে বলে খবর। তবে এই জোটে কংগ্রেসের থাকার সম্ভাবনা নেই বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে। অখিলশে যাদব জানিয়েছেন, কংগ্রেসকে তাঁরা রাজ্যে ২ টি সিট ছাড়তে রাজি আছেন। সেগুলি হল রাহুল এবং সোনিয়ার আমেঠি এবং রায়বেরিলি।
এই ২ আসন পেলে কংগ্রেস আদৌ এই জোটে থাকবে কিনা সংশয় আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে উত্তর প্রদেশে একাধিক লোকসভা উপনির্বাচনে সপা, বিএসপি এবং আরএলডি জোট বেঁধে যে সাফল্য পেয়েছে তাতে তারা সেই ফর্মুলাতেই লোকসভায় লড়ার প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ুন: Hyderabad Hit and Run: হায়দরাবাদে নাবালকের বেপরোয়া এসইউভি-র ধাক্কায় মৃত্যু নার্সের, গ্রেফতার ২




