Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
16 July 2026

ইডেনে খেলা দেখতে এসে বাড়ি ফেরার চিন্তা নেই; এসপ্ল্যানেড থেকে বিশেষ ট্রেন চালাবে মেট্রো 

ইডেনে খেলা দেখতে এসে বাড়ি ফেরার চিন্তা নেই; এসপ্ল্যানেড থেকে বিশেষ ট্রেন চালাবে মেট্রো 

আইপিএলে মেতে উঠেছে ক্রিকেট প্রেমীরা। বৃহস্পতিবার ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ। ম্যাচ ঘিরে ইতিমধ্যেই সাজসাজ রব শহর জুড়ে। যাঁরা ইডেনে খেলা দেখতে আসবেন এবার তাঁদের খুশির খবর দিল মেট্রো। মেট্রোর তরফে জানানো হয়েছে, ইডেনে ম্যাচের দিনগুলো দর্শকদের বাড়ি ফেরার কথা মাথায় রেখে এসপ্লানেড থেকে বিশেষ ট্রেন চালাবে মেট্রো। 

মেট্রো রেল কলকাতার মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ইডেনে খেলার দিনগুলোতে বিশেষ মেট্রো চালাবে রেল। চলতি মাসের ৬, ১৪, ২৩ তারিখ এবং ৮,১১, ২০ মে ইডেনে খেলা রয়েছে। জানা গিয়েছে, এই ক’দিন ম্যাচ শেষের পর এসপ্ল্যানেড মেট্রো থেকে দুটি বিশেষ ট্রেন চলবে। শহরতলীর দর্শকরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সে কারণে এসপ্লানেড থেকে একটি মেট্রো দক্ষিণেশ্বরের দিকে এবং অন্যটি কবি সুভাষ পর্যন্ত যাবে। রাত্রি ১২.৪৮ নাগাদ দুটি মেট্রোই গন্তব্যে পৌঁছবে বলে জানানো হয়েছে। 

 

আরও পড়ুন: জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে সব আসন জিতব: রাজেশ লাকরা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal