Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

নুসরতের বন্ধু যশ দাশগুপ্ত যোগ দিচ্ছেন বিজেপিতে!     

নুসরতের বন্ধু যশ দাশগুপ্ত যোগ দিচ্ছেন বিজেপিতে!     

কয়েকদিন ধরে তৃণমূল সাংসদ তথা অভিনেতা নুসরৎ জাহানের সঙ্গে বন্ধু যশ দাশগুপ্তকে দেখা যাচ্ছে প্রায় সব জায়গায়। তা নিয়ে জল্পনা ছিলই। এবার তাতে যোগ হল রাজনীতিও। শোনা যাচ্ছে, গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন তৃণমূল সাংসদ নুসরতের বন্ধু যশ! 

সূত্রের খবর, সব ঠিক থাকলে বুধবার দুপুরে বিজেপিতে যোগ দেবেন যশ। বিকেল চারটে নাগাদ মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপির পতাকা তুলে নিতে পারেন অভিনেতা। যশের পাশাপাশি টলিউডের আরও কিছু অভিনেতা আজ গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন বলে খবর। বিজেপি সূত্রে খবর অভিনেতা সায়নী ঘোষও বিজেপিতে যোগ দিতে পারেন। 

[আরও পড়ুন- দেখতে যাচ্ছে সত্যি ডিম দিচ্ছে না আলু, খাচ্ছে না কেউ! মা প্রকল্পকে কটাক্ষ দিলীপের]

আরও পড়ুন: ১৯ শে জানুয়ারির বিজেপি বিরোধী ব্রিগেডে কে কে আসছেন, মঙ্গলবার নবান্নে নিজেই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন ভিডিও

একুশের ভোট যত এগিয়ে আসছে, টালিগঞ্জের তারকাদের সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার মাত্রা বেড়েই চলছে। সিপিএম থেকে তৃণমূল হয়ে ক’দিন আগেই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন রুদ্রনীল ঘোষ। বাংলা ছবির বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে তৃণমূলে যোগ দিয়েছেন ভোটের মুখেই। অন্যদিকে টালিগঞ্জ কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী হতে পারেন অভিনেতা দেবদূত ঘোষ। সরস্বতী পুজোর দিন সকালে আরএসএস প্রধান মোহন ভগবত দেখা করেছেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে। এবার শোনা যাচ্ছে বসিরহাটের তৃণমূল সাংসদের বন্ধু যশ দাশগুপ্ত যোগ দিতে চলেছেন বিজেপিতে। এখান থেকে কি নতুন কোনও রাজনৈতিক সমীকরণ ডানা মেলবে? জল্পনা তুঙ্গে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal