Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 July 2026

তৃণমূলে ফেরা সব্যসাচীর বাড়িতে পদ্মের তারকা মুখ অঞ্জনা বসু, বিজেপিতে ফের ভাঙন নিয়ে তুঙ্গে জল্পনা 

তৃণমূলে ফেরা সব্যসাচীর বাড়িতে পদ্মের তারকা মুখ অঞ্জনা বসু, বিজেপিতে ফের ভাঙন নিয়ে তুঙ্গে জল্পনা 

লক্ষ্মী পুজোর দিন তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বাড়িতে হাজির বিজেপি নেত্রী তথা অভিনেতা অঞ্জনা বসু। আর যার জেরেই ফের বিজেপি শিবিরে ভাঙন নিয়ে তুঙ্গে জল্পনা। 

টালিগঞ্জের পরিচিত মুখ অঞ্জনা বসুকে একুশের বিধানসভায় প্রার্থী করেছিল বিজেপি। বিজেপির তারকা সদস্যদের মধ্যে এক্কেবারে শীর্ষস্থানে রয়েছেন অঞ্জনা। তাই সদ্য তৃণমূলে ফেরা সব্যসাচীর বাড়িতে অঞ্জনার উপস্থিতি ঘিরে দানা বেঁধেছে জল্পনা। তবে কি অনেকের মতো অভিনেতাও পদ্ম ত্যাগ করে ঘাসফুলে আসছেন? যদিও এ নিয়ে অঞ্জনা বা সব্যসাচী কেউ মুখ খোলেননি। 

বিধায়ক হিসেবে মমতা ব্যানার্জির শপথ নেওয়ার দিনই তৃণমূলে ফিরেছেন সব্যসাচী দত্ত।বিধানসভায় পার্থ চ্যাটার্জির ঘরে তৃণমূলে যোগ দেন তিনি। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন সব্যসাচীকে ফিরিয়ে নিতে। 

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চললে, উত্তরবঙ্গে কেন স্কুল বন্ধ থাকবে? গরমের ছুটি নিয়ে তোপ দেগে পৃথক রাজ্যের দাবি তুললেন বিজেপির শংকর 

আর সেই সব্যসাচীর বাড়িতেই হাজির অঞ্জনা। গত বিধানসভা ভোটে সোনারপুর দক্ষিণ থেকে বিজেপির হয়ে ভোটে লড়েছিলেন তিনি। তৃণমূলের তারকা প্রার্থী লাভলি মিত্রের কাছে হেরে যান। ভোটে হারের পর বিজেপির কোনও কর্মসূচিতেও তেমন ভাবে দেখা যায়নি অভিনেতাকে। সব মিলিয়ে দুইয়ে দুইয়ে চার করেছেন রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের মতে, ভোটের ফল প্রকাশের পর যেভাবে বিজেপি ছাড়ার হিড়িক পড়েছে তাতে অঞ্জনা বসুর দল ছাড়ারও সম্ভবনা প্রবল। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal