Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 July 2026

বিসিসিআই সভাপতি পদে থাকছেন না সৌরভ, নতুন সভাপতি রজার বিনি? 

বিসিসিআই সভাপতি পদে থাকছেন না সৌরভ, নতুন সভাপতি রজার বিনি? 

বিসিসিআই সভাপতি পদে আর থাকছেন না সৌরভ গাঙ্গুলি। জল্পনা সেই জায়গায় আসতে পারেন, ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার বিনি। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, ফের একবার সভাপতি পদের নির্বাচনে লড়তে পারতেন সৌরভ। কিন্তু তিনি তা করছেন না। যা নিয়ে নানান মহলে প্রশ্ন উঠছে। অন্যদিকে বোর্ডের সচিব পদে অমিত শাহ পুত্র জয় শাহই থাকছেন। 

এছাড়াও বোর্ডের একগুচ্ছ পদে রদবদলের খবর উঠে আসছে। জানা গিয়েছে, মুম্বাইয়ে বিজেপির সভাপতি আশিস শেলার হচ্ছেন বোর্ডের কোষাধ্যক্ষ। বর্তমান কোষাধ্যক্ষ অরুণ ধুমল হচ্ছেন আইপিএলের চেয়ারম্যান। প্রসঙ্গত অরুণ ধুমল কেন্দ্রীয় মন্ত্রী অরুণ ঠাকুরের ভাই। 

আগামী ১৮ অক্টোবর বোর্ডের নির্বাচন। ওই দিনই সভাপতি ছাড়াও অন্যান্য পদের জন্য ভোট হবে। বুধবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। জানা গিয়েছে, ওই নির্বাচনে কর্ণাটক ক্রিকেট সংস্থা রোজার বিনির নাম প্রস্তাব করবে। 

আরও পড়ুন: মাত্র ১৫ বছর বয়সে বিএ পরীক্ষায় বসছেন তানিষ্কা, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন দেশের প্রধান বিচারপতি হওয়ার স্বপ্ন

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation