Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

কাঁধের উপর এসে পড়েছে সোনালি চুল, ফের ভাইরাল লাল শাড়িতে লাস্যময়ী শ্রাবন্তী

কাঁধের উপর এসে পড়েছে সোনালি চুল, ফের ভাইরাল লাল শাড়িতে লাস্যময়ী শ্রাবন্তী

সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে বেশ কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। লাল রঙের সিকুইনড শিফন শাড়ি ও লো ব্যাক কালো ব্লাউজ এবং খোলা চুল এই ছবিতে শ্রাবন্তীকে দিয়েছে এক অন্য লুক। এই ছবিতে ক্যাপশন দিয়ে শ্রাবন্তী লিখেছেন, জীবনে খুশি থাকাটা খুব জরুরী। যা মুহূর্তেই ভাইরাল হয়েছে। এমন কি বেশ কিছুদিন আগেই ইন্সটা স্টোরিতে নিজের মেয়েবেলার দুই বিনুনিওয়ালা ছবি শেয়ার করেছিলেন শ্রাবন্তী।

সেখানে ক্যাপশানে শ্রাবন্তী লেখেন, “বন্ধুত্ব জীবনে ভীষণ জরুরী”। সিনেমার পাশাপাশি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটু বেশি সময় কাটাচ্ছেন শ্রাবন্তী। প্রায় প্রতিদিনই নিজের ইন্সটা হ্যান্ডেলে একের পর এক ছবি দিয়ে শোরগোল ফেলে দিচ্ছেন এই অভিনেত্রী। ইতিমধ্যেই 8 ই নভেম্বর নিজের জিম ‘দি ফিটনেস এম্পায়ার’-এর উদ্বোধন করেছেন শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেই নেটিজেনদের ‘দি ফিটনেস এম্পায়ার’-এর একটি শর্ট ট্যুরও করে দেখিয়েছেন শ্রাবন্তী। বেশ কয়েক মাস ধরেই নিজের বর্তমান স্বামী রোশনের সাথে বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: ‘রাহুল দ্রাবিড় কিপটে’! দাদাগিরির মঞ্চে প্রাক্তন সহকর্মীর নামে বিস্ফোরক মন্তব্য করে বসলেন সঞ্চালক সৌরভ গাঙ্গুলী, ‘নিপা’ ঐন্দ্রিলার প্রশ্নে মুখ খুললেন সৌরভ, তুমুল ভাইরাল ভিডিও

অবশ্য সেই নিয়ে অভিনেত্রী নিজে সরাসরি কোনও কথা না বললেও তার কাজে প্রকাশ পেয়েছে অনেক কিছুই। এর আগেও এই নায়িকার দু বার বিয়ে হয়েছে কিন্তু সেই বিয়েও সুখের হয়নি কিন্তু তার কদিন বাদের ফের রোশনের সাথে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। এখন সেটাও কিনা ডোবার মুখে। আর এই নিয়ে নেট পাড়ায় প্রতিদিনই নানা খবর শোনা যায়। এমনকি বেশ কিছুদিন আগেই নিজের ইন্সটা হ্যান্ডেল থেকে রোশনের ছবিও ডিলিট করেন শ্রাবন্তী। আর ইনস্টাগ্রামের পোস্ট থেকে এই ছবি ডিলিট হওয়ার পর থেকেই জল্পনা ক্রমশ আরো বাড়ছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Uncategorized