Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

রবিবার নির্বিঘ্নে শেষ হল এসএসসি পরীক্ষা, ভিন রাজ‍্যের পরীক্ষার্থী ১০ শতাংশ

রবিবার নির্বিঘ্নে শেষ হল এসএসসি পরীক্ষা, ভিন রাজ‍্যের পরীক্ষার্থী ১০ শতাংশ

রবিবার নির্বিঘ্নে শেষ হল বহু প্রতীক্ষিত এসএসসির নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। পরীক্ষার্থী ছিলেন মোট ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন। রাজ‍্যে মোট ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা হয়। কোথাও বড় রকমের গোলযোগের কোনও খবর নেই।
পরীক্ষা দিয়েছেন চাকরিহারা যোগ্য প্রার্থীরা, রয়েছেন নতুন পরীক্ষার্থী, আছেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও। স্কুল সার্ভিস কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৩১ হাজার ভিন রাজ্যের পরীক্ষার্থী রয়েছেন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ১০ শতাংশ।
এসএলএসটি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী যে কোনও ভারতীয় নাগরিক নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে পরীক্ষায় বসতে পারবেন। হিন্দি মিডিয়ামের পড়ুয়ারাও রবিবার এই পরীক্ষায় বসলেন। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকেই বেশিরভাগ পরীক্ষার্থী এসেছেন। ভিন্ন রাজ্যের প্রার্থীরা মূলত হিন্দি ও ইংলিশ মিডিয়ামের স্কুলে শিক্ষকতা করার জন্যে আবেদন করেছেন।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন স্বচ্ছতার সঙ্গে নির্বিঘ্নে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে অধ্যক্ষের কাছে হাজিরা দিতে বাধ্য হল CBI

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal