Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 July 2026

অভিষেকের আড়াই ঘণ্টা পর অ্যাপোলোয় দিলীপ ঘোষ, নিলেন মুকুলের স্ত্রীর খোঁজখবর

অভিষেকের আড়াই ঘণ্টা পর অ্যাপোলোয় দিলীপ ঘোষ, নিলেন মুকুলের স্ত্রীর খোঁজখবর

অভিষেক ব্যানার্জির হাসপাতাল ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রায় আড়াই ঘণ্টা পরে মুকুল রায়ের স্ত্রীকে দেখতে এলেন দিলীপ ঘোষ। তখন হাসপাতালে পরিবারের কেউ ছিলেন না। 

অভিষেক ব্যানার্জি হাসপাতালে এসে মুকুল রায়ের স্ত্রী সম্পর্কে শুভ্রাংশুর কাছ থেকে খোঁজখবর নিয়ে বেরিয়ে গিয়েছেন। এমনকী, ঘনিষ্ঠ মহলে অভিষেকের আসায় তিনি যে আপ্লুত, তা জানিয়ে বাড়ির পথে বেরিয়ে গেছেন মুকুল পুত্র। এমন সময় বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ঢোকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়। দিলীপ বাবু ডাক্তারদের সঙ্গে কথা বলেন। খোঁজ নেন কেমন আছেন মুকুল রায়ের স্ত্রী। তবে হাসপাতালে তখন ছিলেন না রায় পরিবারের কেউ। দিলীপ ঘোষ সাংবাদিকদের জানান, কৃষ্ণা রায় খুবই অসুস্থ। ডাক্তাররা চিকিৎসা করছেন। এই কঠিন সময়ে পুরনো চেনা পরিচিতরা পাশে আছেন, এটাই ভালো। এখানে রাজনীতির জায়গা নেই। 

হাসপাতাল সূত্রের খবর, মুকুল রায়ের স্ত্রী এখন করোনা মুক্ত। কিন্তু করোনা পরবর্তী সমস্যায় ভুগছেন। তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়েছে। 

আরও পড়ুন: কোভিড সংক্রমিত হলেন নোবেলজয়ী, অর্থনীতিবিদ অমর্ত্য সেন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal