Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
23 July 2026

স্বাস্থ্যসাথী কার্ড না নিয়ে রোগী ফিরিয়ে দেওয়ার অভিযোগে ৭টি বেসরকারি হাসপাতালকে শোকজ রাজ্য স্বাস্থ্য কমিশনের

স্বাস্থ্যসাথী কার্ড না নিয়ে রোগী ফিরিয়ে দেওয়ার অভিযোগে ৭টি বেসরকারি হাসপাতালকে শোকজ রাজ্য স্বাস্থ্য কমিশনের

স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দিতে নারাজ ছিল ৭টি বেসরকারি হাসপাতাল। এই কার্ড না নিয়ে রোগীদের ফিরিয়ে দিয়েছিল। এই অভিযোগে ওই  ৭ টি বেসরকারি হাসপাতালকে শোকজ করল রাজ্য স্বাস্থ্য কমিশন। ৩ নভেম্বরের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত দেড় মাসে স্বাস্থ্যসাথী কার্ড না নিয়ে রোগী ফিরিয়ে দেওয়ার ১০টি অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য কমিশনে।

আরও পড়ুন: তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ; দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস 

মঙ্গলবারই নতুন অ্যাডভাইসরি জারি করে সরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক করছে রাজ্য স্বাস্থ্য দফতর। এই কার্ড না থাকলে হাসপাতাল থেকেই বানিয়ে দেওয়া হবে। এরআগে সোমবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, বহু বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না বলে অভিযোগ উঠছে। দ্রুত তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। দরকার হলে আমি তাদের লাইসেন্স বাতিল করব।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal