ধুমধাম করে জোটের সূচনা। সংযুক্ত মোর্চার ডাকা ব্রিগেডের জমায়েতের ছবি, এখনও বাংলার মানুষের মনে স্পষ্ট। ভিড় দেখে আসায় বুক বেঁধেছিল সিপিএম, কংগ্রেস আইএসএফ সমর্থকরা। কিন্তু শেষ রক্ষা হল না।
একুশের ভোটের ফলাফলে ২৯২ টি আসনের মধ্যে সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য। আব্বাসিদ্দিকীর দলের ঝুলিতে একটি আসন। সংযুক্ত মোর্চার সর্বমোট প্রাপ্যও তাই। আর এই বেনজির হারের পর বিবৃতি জারি করল পলিটব্যুরো।
এদিন বাংলার ফল নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পলিটব্যুরো জানায়, সংযুক্তমোর্চা ও বামেদের ফল হতাশাজনক। মেরুকরণের কারণেই সংযুক্তমোর্চা কোণঠাসা হয়েছে। সেই সঙ্গে ওই বিবৃতি আরও বলা হয়, দলের হারের পর্যালোচনা থেকে শিক্ষা নেওয়া উচিত।
পাশাপাশি পলিটব্যুরো বিবৃতিতে জানায়, বাংলায় বড় ধাক্কা খেয়েছে বিজেপি।
আরও পড়ুন: ‘চ্যালেঞ্জ করবেন না, আন্দোলন চলবে, গ্রেফতার করলে করুন’ মমতার নিশানায় অমিত শাহ




