Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

কন্যাভ্রূণ হত্যা রুখতে আরও কঠোর রাজ্য, চালু হচ্ছে নয়া নিয়ম

কন্যাভ্রূণ হত্যা রুখতে আরও কঠোর রাজ্য, চালু হচ্ছে নয়া নিয়ম

কন্যাভ্রূণ হত্যা রুখতে আরও তৎপর হল রাজ্য। রাজ্য স্বাস্থ্য দফতর নয়া নিয়ম চালু করতে চলেছে। ইউএসজি, এমআরআই এর মতো যেসব মেশিন দিয়ে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা যায়, সেইসব মেশিন নির্মাতাদের রেজিস্ট্রেশন করতে হবে রাজ্যে। এই রেজিস্ট্রেশন না থাকলে কেউই এই রাজ্যে এই সব যন্ত্রপাতির ব্যবসা করতে পারবে না। বলা হয়েছে, যে সব মেডিক্যাল টেকনোলজিস্টরা এইসব মেশিন চালান, তাঁদের নাম নথিভুক্ত করাতে হবে স্বাস্থ্য ভবনে।

এইসব রেজিস্ট্রেশনের মূল্য কত হবে তাও হলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ১০ ও ২০ হাজার টাকা দিয়ে এই রেজিস্ট্রেশন করতে হবে। স্বাস্থ্যভবনে হবে এই রেজিস্ট্রেশন। ইউএসজি, এমআরআই মেশিনের পাইকারি ও খুচরো ব্যবসায়ীদের জন্য তিন বছরের জন্য ১০ হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এইসব মেশিনের নির্মাতা ও আমদানিকারীদের জন্য তিন বছরে রেজিস্ট্রেশন মূল্য ২০ হাজার টাকা। রাজ্যে এখন প্রায় ৪ হাজার ছোট বড় এবং মাঝারি হাসপাতাল, ক্লিনিক, সেন্টার আছে। প্রায় ১৭০ টি জায়গায় আছে এম আর আই ক্লিনিক। সব জায়গার ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নিয়ম।

রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, এইসব যন্ত্রের কেনা-বেচা সংক্রান্ত সব তথ্য জানাতে হবে জেলার সংশ্লিষ্ট আধিকারিককে। এমনকি প্রতি ৩ মাস অন্তর ১৫ দিনের মধ্যে সেই হিসেব পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে।

আরও পড়ুন: আধিকারিকরা কেমন ব্যবহার করেন? হলদিয়ার শ্রমিকদের কাছে জানতে চাইলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal