Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
11 June 2026

ঘুষ কাণ্ডে দোষী সাব্যস্ত সুভাষ ভৌমিক।

প্রাক্তন ফুটবলার এবং কোচ সুভাষ ভৌমিককে ঘুষ কাণ্ডে দোষী সাব্যস্ত করল আদালত

ঘুষ কাণ্ডে দোষী সাব্যস্ত সুভাষ ভৌমিক।

প্রাক্তন ফুটবলার এবং কোচ সুভাষ ভৌমিককে ঘুষ কাণ্ডে দোষী সাব্যস্ত করল সিবিআই আদালত। ২০০৫ সালে সেন্ট্রাল এক্সাইজ ডিপার্টমেন্টে চাকরি করার সময় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন সুভাষ ভৌমিক। প্রায় দেড় লক্ষ টাকার ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। গ্রেফতারের সময় সিবিআই অফিসারদের মারধর করারও অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই ঘুষ কাণ্ডেই সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালত দোষী সাব্যস্ত করেছে সুভাষ ভৌমিককে। আগামী দু’একদিনের মধ্যে তাঁর সাজা ঘোষণার সম্ভবনা।

আরও পড়ুন: হাতে খুন্তি, রাঁধলেন আলু-বরবটির তরকারি! বীরভূম থেকে ফেরার পথে আদিবাসী গ্রামে মুখ্যমন্ত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *