Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 July 2026

১১ ফেব্রুয়ারি বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর সভা, প্রস্তুতি খতিয়ে দেখে কর্মীসভা করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী

১১ ফেব্রুয়ারি বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর সভা, প্রস্তুতি খতিয়ে দেখে কর্মীসভা করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী

আগামী ১১ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখতে গত সোমবার বাঁকুড়া যান রাজ্যের পরিবহণ, সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়ক সমীর চক্রবর্তী সহ স্থানীয় নেতৃত্বকে নিয়ে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রীর সভার মাঠ।

মুখ্যমন্ত্রীর সফরের জন্য কর্মীসভার আয়োজন করে তৃণমূল। সমস্ত স্তরের নেতৃত্বকে মুখ্যমন্ত্রীর সমাবেশের জন্য আরও বেশি করে মাঠে নামার আহ্বান জানান শুভেন্দু অধিকারী। কর্মীসভায় বলেন, নাগরিকত্ব আইন, এনআরসির যে বিরোধিতা মমতা ব্যানার্জি শুরু করেছেন, তা আরও বেশি করে মানুষের কাছে নিয়ে যেতে হবে।

আরও পড়ুন: অসুস্থ হয়ে ঘরবন্দি, এই প্রথম প্রচারে নেই গৌতম দেব, তাঁর বক্তব্য ভিডিও রেকর্ড করে ক্যাম্পেনিং শুরু করছে সিপিএম

পরে বাঁকুড়া মাড়োয়ারি সমাজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্দিরে পুজো দেন পরিবহণমন্ত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal