Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

‘বাড়িতে চুমু খাও’, সুদীপকে কিস করার ছবি সোশ্যালে দিয়ে ট্রোলড পৃথা, বরকে চুমু খেতে গিয়েই নেটিজেনদের রোষের মুখে সুদীপপত্নী পৃথা! কি বললেন ট্রোলারদের ?

‘বাড়িতে চুমু খাও’, সুদীপকে কিস করার ছবি সোশ্যালে দিয়ে ট্রোলড পৃথা, বরকে চুমু খেতে গিয়েই নেটিজেনদের রোষের মুখে সুদীপপত্নী পৃথা! কি বললেন ট্রোলারদের ?

“বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই”….তারা একে অপরকে শুধু যে কাছে পেতে চেয়েছেন তাই নয়, সোহাগে আদরে তারা ভালোবেসে গিয়েছেন পরস্পরকে। একে অপরের ঠোঁটে ঠোঁট রেখেছেন, গভীর আবেশে বুজে এসেছে দম্পতির চোখ। আর ক্যাপশনে লেখা, ‘এই দিনটা আমার সবচেয়ে প্রিয় কারণ এদিন তুমি জন্মেছ। হ্যাপি বার্থ ডে হ্যান্ডসাম। আমি ভালোবাসি তোমায়।’ নিশ্চয়ই ভাবছেন, কাদের কথা বলা হচ্ছে ? চলুন, তাহলে বিষয়টা একটু খোলসা করেই বলা যাক।

ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি সুদীপ আর পৃথা। আর অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে তার গিন্নি পৃথার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই প্রেমের দৃশ্যকে নিয়েই শুরু হয়েছে জোর তরজা। রীতিমতো নেটিজেনদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে নৃত্যশিল্পী পৃথাকে। সোশ্যাল মিডিয়ায় একজন ট্রোল করে লিখেছেন, ‘বাড়িতে চুমু খেতে পারতেন। বয়স তো কম হল না!’

তবে, পৃথাও চুপ করে সহ্য করার পাত্রী নন। বরের জন্মদিনে বেশ ভালোবাসামাখা ছবিকে নিয়ে ট্রোলিং শুরু হতেই ট্রোলারদের মোক্ষম জবাব দিয়েছেন তিনি। পৃথা লিখেছেন, ‘বিশ্বাস করুন এটা আমার বাড়ি।’ সঙ্গে হাসির ইমোজি। যদিও এর আগেও সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ ছবি দেওয়ায় ট্রোলড হয়েছিলেন দম্পতি।

আরও পড়ুন: পুজোর রেশ এখনো কাটেনি, আর তারই মধ্যে টলিউডে দুঃখের ছায়া! প্রয়াত হলেন ৯০ এর দশকের জনপ্রিয় অভিনেতা চন্দ্রলাল চৌধুরী

প্রসঙ্গত উল্লেখ্য, স্টার জলসার কাপল রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’র জনপ্রিয় এই জুটির মধ্যে বিস্তর বয়সের ফারাক থাকলেও দুজনের কেউই সেসব নিয়ে বিশেষ পাত্তা দিতে চান না। রিল লাইফে স্বামী হিসেবে সুদীপ মহিলাদের বিশেষ পছন্দের তালিকায় না থাকলেও বাস্তবে তিনি ‘পত্নীনিষ্ঠ ভদ্রলোক’ । সুদীপের প্রথম সম্পর্ক সুখকর না হলেও বর্তমানে হেসে-খেলে ৬ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন সুদীপ-পৃথা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

টলিউড