Gold ₹144,750/10g
Silver ₹242.25/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
4 July 2026

তৃণমূল ছেড়ে বিজেপিতে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন-শ্যালক সুনীল সিংহ

ফের ভাঙন তৃণমূলে

তৃণমূল ছেড়ে বিজেপিতে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন-শ্যালক সুনীল সিংহ

ফের তৃণমূলের ভাঙন। নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিংহ যোগ দিলেন বিজেপিতে। সোমবার বিকেলে বিজেপির দিল্লির সদর দফতরে কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের উপস্থিতিতে তিনি যোগ দেন বিজেপিতে। সুনীল সিংহ সম্পর্কে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমানে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের শ্যালক।

ভোটের আগেই অর্জুন সিংহ বিজেপিতে যোগ দেওয়ার সময়, সুনীল সিংহেরও বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু সেই সময় সুনীল সিংহ তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সোমবার গারুলিয়া পুরসভার কয়েকজন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তিনি বিজেপিতে যোগ দিলেন।

সম্প্রতি লোকসভা ভোটের পর বারবারই উত্তপ্ত হয়েছে বারাকপুরের নৈহাটি, কাঁচরাপাড়া, কাঁকিনাড়া সহ বিভিন্ন এলাকা। নৈহাটি ও কাঁচরাপাড়া, পরপর দু’জায়গায় সমাবেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, যাঁরা যাঁরা দল ছেড়ে যেতে চান, অবিলম্বে চলে যান। সম্প্রতি বীজপুরের বিধায়ক এবং মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় বিজেপিতে যোগ দিয়েছেন। এবার ফের এক তৃণমূল বিধায়ক দল ছাড়লেন।

আরও পড়ুন: ৩৫ শতাংশ পেলেই নেওয়া যাবে বিজ্ঞান, একাদশে ভর্তির বিজ্ঞপ্তি জারি সংসদের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal