Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

একমাত্র মেয়ের সাথে সময় কাটাচ্ছেন সুপারস্টার অভিনেতা জিৎ! স্ত্রী সন্তানদের নিয়ে কিছু সুন্দর মুহুর্ত শেয়ার করলেন অভিনেতা, একটু ফ্রেস হতে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন জিৎ

একমাত্র মেয়ের সাথে সময় কাটাচ্ছেন সুপারস্টার অভিনেতা জিৎ! স্ত্রী সন্তানদের নিয়ে কিছু সুন্দর মুহুর্ত শেয়ার করলেন অভিনেতা, একটু ফ্রেস হতে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন জিৎ

কর্মজগৎ-এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকেও নিজের পরিবারকে দূরে রাখতেই পছন্দ করেন টলিউডের সুপারস্টার জিৎ। নিজের পরিবারের সাথে খুব একটা ছবি পোস্ট করতে দেখা যায় না অভিনেতাকে। তবে কাজের মাঝে যেটুকু সময় পান সেই সময়টা নিজের পরিবারের সাথেই কাটাতে পছন্দ করেন তিনি। তবে মাঝে মাঝে নিজের স্ত্রী ও মেয়ের সাথে ছবি শেয়ার করে থাকেন অভিনেতা, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় নিমেষে।

সম্প্রতি নিজের মেয়ে নবন্যার সাথে একটি রিল ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। যেটি এই মুহূর্তে নেটিজেনদের মধ্যে ভাইরাল। নেটিজেনদের সাথে ‘মেরি গো রাউন্ড’এ দেখা গিয়েছে টলিউডের সুপারস্টার জিৎকে। সম্প্রতি অভিনেতা নিজেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই রিল ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “যখন সে অবশেষে পাপাকে নিয়েই যায় মেরি গো রাউন্ডে।” আর এই পোস্টে কমেন্ট করে ভালোবাসা জানিয়েছেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র ও কৌশানি চক্রবর্তী।

২০১১ সালে জিৎ লখনৌয়ের মেয়ে এবং স্কুল শিক্ষিকা মোহনা রাতলানির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আর এরপরেই তাদের কোল জুড়ে আশে নবন্যা। অভিনেতা কাজের মাঝে সাধ্যমত তার মেয়েকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন: অনামিকার নাচে মুগ্ধ দেব, বড় পর্দায় দেখায় ইচ্ছা প্রকাশ করলেন অভিনেতা

সম্প্রতি মেয়ের সাথে অভিনেতার যে রিল ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি দেখে বোঝাই যাচ্ছে বাবার সাথে সময় কাটানোর সুযোগ পেয়ে বাবাকে ছাড়তে নারাজ নবন্যা। এক্ষেত্রে মেয়ের মন রাখতেই জিৎকে তার সঙ্গ দিতে হয়েছে। সম্প্রতি এই ভিডিও দেখে মজা পেয়েছেন অভিনেতার অনুরাগীরাও। সম্ভবত নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই কোন এক মলে গিয়েছিলেন অভিনেতা। আর সেখানেই এই ভিডিও তুলেছেন তারা। সম্প্রতি সেই ভিডিওটি ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে। মেয়ের সাথে একই ফ্রেমে জিৎকে দেখে খুশি নেটিজেনরাও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment