Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 June 2026

শুটিং বন্ধ রেখে ঝগড়া করছিলেন সুপারস্টার ঐশ্বরিয়া এবং প্রেমিক সলমন খান! ফলস্বরূপ ‘চলতে চলতে’ থেকে ঘাড় ধাক্কা দিয়ে ঐশ্বরিয়া কে বের করে দেন অভিনেতা শাহরুখ খান

শুটিং বন্ধ রেখে ঝগড়া করছিলেন সুপারস্টার ঐশ্বরিয়া এবং প্রেমিক সলমন খান! ফলস্বরূপ ‘চলতে চলতে’ থেকে ঘাড় ধাক্কা দিয়ে ঐশ্বরিয়া কে বের করে দেন অভিনেতা শাহরুখ খান

ঐশ্বরিয়া রাই বচ্চন বলিউডের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। পাশাপাশি বলিউডের প্রথম সারির অনেক নায়ক এর সঙ্গে বিভিন্ন সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে। বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গেও তার জুটি দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। ‘দেবদাস’ সিনেমায় তাদের অভিনয় মন কেড়ে নিয়েছিল অনুগামীদের। কিন্তু এরপর ‘চলতে চলতে’ সিনেমায় দুজনের একসঙ্গে কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত ঐশ্বরিয়া কোনো কারণ ছাড়াই বাদ পড়ে যান সিনেমা থেকে। তবে এবার সামনে এলো তার সিনেমা থেকে বাদ পড়ার আসল কারণটি।

জানা গিয়েছে সেই সময় বলিউড অভিনেতা সলমন খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন ঐশ্বরিয়া। কিন্তু তাদের সম্পর্ক এতটাই তিক্ত ছিল যে শুটিং চলাকালীন একজন সলমন খান সেই সেটে হাজির হলে শুটিং বন্ধ রেখে প্রায় চার ঘণ্টা ধরে ঝগড়া করতে থাকেন ঐশ্বরিয়া এবং সলমন খান।

শেষ পর্যন্ত সেদিনের মত শুটিং বাতিল করতে বাধ্য হন ছবির পরিচালক আজিজ মির্জা। ফলস্বরূপ ছবির নায়ক শাহরুখ খান অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি ছবির শুটিংয়ের ক্ষেত্রে কোন রকম ঝামেলা চাননি। যে কারণে এরপর ঐশ্বরিয়াকে বাদ দিয়ে দেওয়া হয় সিনেমা থেকে। তার বদলে সেই চরিত্রে অভিনয় করেন রানী মুখার্জি। তবে এবার ঐশ্বরিয়ার বাদ পড়ার কারণ প্রকাশ্যে আসায় বেশ অবাক হয়েছেন অনুগামীরা।

আরও পড়ুন: এই ব্যক্তিকে ভগবানের থেকেও বেশি মানেন মুকেশ আম্বানি, মুকেশ আম্বানির সম্পত্তি প্রতিপত্তির পেছনে রয়েছে এক গুরুর হাত, কে সেই ব্যক্তি কি তার পরিচয় জেনে নিন আসল তথ্য

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story