Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 June 2026

ফার্ম হাউসে ছাগলদের নিজের হাতে খাইয়ে দিচ্ছেন সুপারস্টার অক্ষয় কুমার! নিজের হাতে ছাগলদের খাইয়ে দিলেন বলিউডের খিলাড়ি, অক্ষয় কুমারের এমন কাজকে কুর্নিশ জানিয়েছে নেটিজেনদের একাংশ

ফার্ম হাউসে ছাগলদের নিজের হাতে খাইয়ে দিচ্ছেন সুপারস্টার অক্ষয় কুমার! নিজের হাতে ছাগলদের খাইয়ে দিলেন বলিউডের খিলাড়ি, অক্ষয় কুমারের এমন কাজকে কুর্নিশ জানিয়েছে নেটিজেনদের একাংশ

বলিউডের এনার্জি বম্ব হিসেবেই পরিচিত অক্ষয় কুমার। একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি নিজের শারীরিক ফিটনেস নিয়ে ভীষণভাবে সচেতন অভিনেতা। ৫৪ বছর বয়সেও বর্তমানের অভিনেতাদের রীতিমতো টেক্কা দেন তিনি। এখনো ছবিতে সমস্ত স্টান্ট নিজে করেন। যেকোনো ধরনের চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন অভিনেতা। শুরুর দিন থেকে আজ পর্যন্ত নিজের প্রতিভার জোরেই বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের সাম্রাজ্য বানিয়েছেন অক্ষয় কুমার।

একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো মানুষও, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। তিনি পশুপ্রেমীও বটে। তিনি নিজের বাড়ির পোষ্যের সাথেও সময় কাটাতে বেজায় পছন্দ করেন। কয়েকদিন আগে অভিনেতা নিজের বাড়ির সারমেয়র সাথে একটি ছোট্ট রিল ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তাদের দুজনের মধ্যে এক নির্ভেজাল ভালোবাসা দেখা গিয়েছে। মাটিতে বসে একেবারে সাধারণদের মত তার সাথে সময় কাটাচ্ছিলেন তিনি। কয়েকদিন আগে এই ভিডিওটি নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল নেটিজেনদের মধ্যে। তাকে প্রশংসায় ভরিয়েছিলেন তার অনুরাগীরা।

সম্প্রতি আবারও অভিনেতার পশুপ্রেমের ঝলক উঠে এসেছে সকলের সামনে। কয়েকদিন আগে সম্ভবত নিজের পরিবারকে নিয়ে কোন একটি ফার্মহাউজে গিয়েছিলেন তিনি। ফিশ ফার্মহাউজে মেয়ের সাথেও একটি ভিডিও শেয়ার করে ছিলেন অভিনেতা। সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা দেখে মন ভরে গিয়েছে নেটিজেনদের একাংশের। অভিনেতা একেবারে একজন সাধারণ মানুষের মতো বেশ কয়েকটি ছাগলকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন। অভিনেতার পরনে ছিল পেস্তা রঙের একটি হুডি ও জিন্স। হাসিখুশি ভাবে লাফিয়ে-ঝাঁপিয়ে তাদের সাথে সময় কাটিয়েছেন অভিনেতা। নিজেই শেয়ার করে নিয়েছেন সেই ভিডিও।

আরও পড়ুন: সিনেমা ২০০ কোটি ছুঁলেও ‘দ্যা কাশ্মীর ফাইলস’ এ অভিনয় করার জন্য অভিনেতারা ধার্য করেছেন কোটি কোটি টাকা! রইল অভিনেতাদের পারিশ্রমিক

ভিডিওটি শেয়ার করে অভিনেতা ভগবানের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়েছেন। এত ছোট ছোট কাজে এতটা শান্তি পাওয়া যায় তা অভিনেতাকে বেজায় আনন্দ দেয়। এই আনন্দ ও শান্তি পাওয়ার পর ভগবানের কাছে আর কিছুই চাওয়ার থাকে না বলেই জানিয়েছেন অভিনেতা। তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তার অনুরাগীরা প্রশংসায় ভরিয়েছেন তাকে। তবে বেশ কিছু নেটজনতা এই ভিডিওটি দেখে নেতিবাচক মন্তব্য করেছেন। তবে সেটা নতুন কিছু নয়। অভিনেতা কখনোই বিতর্কে জড়াতে বিশেষ পছন্দ করেন না। তাই কোনরকম প্রতিক্রিয়াও দেননি তিনি। তবে সবমিলিয়ে বর্তমানে অভিনেতার এই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যা আবারো অভিনেতাকে চর্চায় টেনে এনেছে নেটিজেনদের মাঝে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment