Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

রূপে-গুণে-শিক্ষায় বলিউডের তাবড় তাবড় নায়িকাদেরও হার মানাবে সুপারস্টার জিতের স্ত্রী! রূপে লক্ষ্মী গুণে সরস্বতী অভিনেতা জিতের সবথেকে কাছের মানুষ ইনি

রূপে-গুণে-শিক্ষায় বলিউডের তাবড় তাবড় নায়িকাদেরও হার মানাবে সুপারস্টার জিতের স্ত্রী! রূপে লক্ষ্মী গুণে সরস্বতী অভিনেতা জিতের সবথেকে কাছের মানুষ ইনি

টলিউডের সুপারহিট নায়কদের মধ্যে অন্যতম হলেন জিৎ। শুরুর দিন থেকে আজ পর্যন্ত একইভাবে রাজত্ব করে আসছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। টলিউড ইন্ডাস্ট্রির একাধিক সুন্দরী নায়িকাদের সঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন তিনি। তার সাথে একসময় নামও জড়িয়ে ছিল অনেকের। একসময় স্বস্তিকা মুখার্জ্জীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে ছিল চতুর্দিকে। তবে শেষ পর্যন্ত সমস্ত গুঞ্জনকে নস্যাৎ করে দিয়ে তিনি তার বাস্তব জীবনের নায়িকাকে খুঁজে পেয়েছিলেন লখনৌতে।

জিতের আসল নাম জীতেন্দ্র মাদনানি। লখনৌর মেয়ে মোহনার সাথে ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দীর্ঘ দশ বছর তারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। তাদের বিয়েটা ছিল অ্যারেঞ্জ কাম লাভ। ২০১২ সালেই তাদের ঘর আলো করে তার মেয়ে নবন্যার জন্ম হয়। তার বয়স এখন মাত্র ৯। মাঝে মাঝেই নিজের মেয়ের সাথে খুনসুটির নানা ছবি শেয়ার করে থাকেন অভিনেতা।

আরও পড়ুন: বাস্তব জীবনে একাধিক বিয়ে! ভাইয়ের বৌয়ের সাথে প্রেম, বৌমার সাথে রোমান্স করে বিয়ে! দিব্যি সুখী দাম্পত্য কাটাচ্ছেন রাম কাপুর, জেনে নিন আসল রহস্য

পরিবারের পছন্দ করা মেয়েকেই বিয়ে করেছিলেন অভিনেতা। তিনি তার স্ত্রী ও মেয়েকে খুবই ভালোবাসেন তা স্বীকার করতে কখনোই দ্বিধাবোধ করেননি। সোশ্যাল মিডিয়ায় চোখ পাতলেই তার ঝলক মেলে। অনস্ক্রিনের পাশাপাশি অনস্ক্রিনেও বেশ রোমান্টিক মানুষ জিৎ। ব্যস্ততার মাঝেও সময় বের করে নেন পরিবারের সাথে সময় কাটানোর জন্য।

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলাত এবার বাড়তি নিরাপত্তা, প্রস্তুতি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

শুরুর দিন থেকে আজ পর্যন্ত মোহনা জিতের পাশে রয়েছেন। অভিনেতা জীবনে যে কোনো পরিস্থিতিতে পাশে পেয়েছেন তার স্ত্রীকে। তিনিও সব সময় পাশে থাকার চেষ্টা করেন তার স্ত্রীয়ের। নিজেদের জীবনের স্পেশাল কিছু তারিখ মনে রেখে সেগুলো পালন করতে পছন্দ করেন অভিনেতা। সম্প্রতি সর্বত মঙ্গল কামনায় করবা চৌথও পালন করেছিলেন মোহনা মাদনানি।

সেই ছবি জিৎ নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছিলেন যা তার অনুরাগীদের মধ্যে এবং সকল নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়েছিল নিমেষে। যেকোন পারিবারিক অনুষ্ঠানে নিজের পরিবারের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় অভিনেতাকে। অভিনেতা নিজের পরিবারের সকলের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করেন। অভিনয়ের পরেই তার জীবনের প্রধান প্রাধান্য হল তার পরিবার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story