Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
12 July 2026

মিড-ডে মিলের টাকা তছরুপের অভিযোগে সাসপেন্ড প্রধান শিক্ষক

মিড-ডে মিলের টাকা তছরুপের অভিযোগে সাসপেন্ড প্রধান শিক্ষক

মিড ডে মিল নিয়ে বিভিন্ন জেলায় দুর্নীতির ছবি ধরা পরে। এবার মিড-ডে মিলের টাকা নয় ছয় করার অভিযোগে সাসপেন্ড করা হল প্রধান শিক্ষককে। উত্তর দিনাজপুর জেলার মহারাজাহাট হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব সরকার। মিড-ডে মিলের টাকা তছরুপ করার অভিযোগে তাঁকে সাসপেন্ড করে মধ্যশিক্ষা পর্ষদ। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন বিপ্লব সরকার। তিনি জানিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হোক। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির দাবি, চক্রান্ত করে বিপ্লব সরকারকে ফাঁসানো হয়েছে।

আরও পড়ুন: ২০২৩-এ মাধ্যমিক শুরু ২৩ ফেব্রুয়ারি, পরীক্ষার সূচি ঘোষণা করল পর্ষদ

এই বিষয়ে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি জানিয়েছেন, মিড-ডে মিলের টাকা তছরুপ করার অভিযোগ রয়েছে বিপ্লব সরকারের বিরুদ্ধে। মিড-ডে মিল নিয়ে একাধিক বেনিয়ম করেছেন প্রধান শিক্ষক বিপ্লব সরকার। উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ রয়েছে। তাই মধ্যশিক্ষা পর্ষদ তাঁকে সাসপেন্ড করেছে। প্রধান শিক্ষককে সাসপেন্ড করায় দুঃখপ্রকাশ করেছেন বিদ্যালয়ের পড়ুয়ারা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal