Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, ব্রিগেডে মোদী

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, ব্রিগেডে মোদী

রাজ্যে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী।
শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী শপথ নেন। তাঁর সঙ্গে শপথ নেন আরও পাঁচজন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী।
রাজ‍্যে দুদফায় অনুষ্ঠিত নির্বাচনে বিশাল জয় পেয়েছে বিজেপি। ২০০ র বেশি আসন পেয়েছে বিজেপি।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রাজ্যে সুশাসনের বার্তা দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু। বলেন, শিক্ষা, সংস্কৃতি ধ্বংস হয়েছে তৃণমূল সরকারের আমলে। তা পুনরুদ্ধার করতে হবে। শপথ নিয়ে শুভেন্দু রাজ‍্যের আমলাদের নিয়ে বৈঠক করেন। সোমবার থেকে কাজ শুরু করবে নতুন সরকার।

আরও পড়ুন: রাজীব কুমারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে সিবিআই, সুপ্রিম কোর্টে সওয়াল মনু সিংভির

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal