Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

তৃণমূলের প্রথম শহিদ প্রধান সিংহ মুড়ার স্মরণ সভায় দলকে সংহত হওয়ার ডাক শুভেন্দু অধিকারীর

শনিবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আয়োজন করা হয় স্মরণ সভার

তৃণমূলের প্রথম শহিদ প্রধান সিংহ মুড়ার স্মরণ সভায় দলকে সংহত হওয়ার ডাক শুভেন্দু অধিকারীর

তৃণমূল পার্টির প্রথম শহিদ পুরুলিয়ার প্রধান সিংহ মুড়ার স্মরণে শনিবার অযোধ্যায় এক সভায় দলকে আরও সংহত হওয়ার আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রাজ্যের পরিবহণ, সেচ এবং জলসম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এই স্মরণ সভায় দলের কঠিন সময়ের কর্মীদের ফের ময়দানে নামার ডাক দেন। স্মরণ করেন দলের প্রথম শহিদ প্রধান সিংহ মুড়াকে।

প্রধান সিংহ মুড়ার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, দলের খারাপ সময়ে তাঁরা যেভাবে ত্যাগ করেছেন তা কেউই ভুলতে পারবেন না। প্রধান সিংহ মুড়ার পরিবারের হাতে ২ লক্ষ টাকা তুলে দেন তিনি। এদিন স্মরণ সভা কার্যত জনসভার চেহারা নেয়।

আরও পড়ুন: শুভেন্দু: প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখা লেটারহেড ছাপিয়ে রাখুন মমতা, জিতব আমরাই, মদন বললেন ‘ও লড়বে না, পালাবে’

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal