Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
18 July 2026

২১ জুলাই ভার্চুয়াল শহিদ দিবসের প্রস্তুতি শুরু রাজ্যজুড়ে, বাঁকুড়ায় সভা শুভেন্দু অধিকারীর

এবার ভার্চুয়াল সভায় ২১ জুলাই শহিদ দিবস পালন করবেন মমতা ব্যানার্জি

২১ জুলাই ভার্চুয়াল শহিদ দিবসের প্রস্তুতি শুরু রাজ্যজুড়ে, বাঁকুড়ায় সভা শুভেন্দু অধিকারীর

কোভিডের জেরে এবার ভার্চুয়াল সভায় ২১ জুলাই শহিদ দিবস পালন করবেন মমতা ব্যানার্জি। রাজ্যের সমস্ত বুথে দুপুর ১ টা থেকে শুরু হবে কর্মসূচি। দুপুর ২ টোয় বক্তব্য পেশ করবেন তৃণমূল নেত্রী। তার আগে জেলায় জেলায় শুরু হয়ে গেল ২১ জুলাই শহিদ দিবসের প্রস্তুতি মিটিং। বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুথে বুথে শহিদ দিবস পালনের প্রস্তুতি সভায় মঙ্গলবার উপস্থিত ছিলেন জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহণ, সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বাকুঁড়ার রবীন্দ্র ভবনে ২১ জুলাই শহিদ দিবসের প্রস্তুতি সভা শুরুর আগে গাছ লাগিয়ে বনমোহৎসব সপ্তাহ অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনি।

আরও পড়ুন: শুরু হয়েছে বিনামূল্যে বুস্টার ডোজ, কলকাতার কোথায়, কীভাবে ডোজ পাওয়া যাচ্ছে?

জেলার সর্বস্তরের দলিয় কর্মীদের এখন থেকেই শহিদ দিবসের প্রস্তুতি নিতে বলেন শুভেন্দু অধিকারী। বলেন, করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখেই আস্তে আস্তে রাজনৈতিক কর্মসূচি পালন করতে হবে। যেতে হবে মানুষের কাছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal