Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু! দেওয়াল লিখন শুরু কর্মী, সমর্থকদের

নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু! দেওয়াল লিখন শুরু কর্মী, সমর্থকদের

শেষ পাওয়া খবর অনুযায়ী নন্দীগ্রামেই প্রার্থী হচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই মতো নন্দীগ্রামে শুভেন্দুর নাম দেওয়াল লিখনও শুরু হয়েছে। ১৯ ডিসেম্বর ২০২০ তে মেদিনীপুরের জনসভায় থেকে অমিত শাহের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। মমতা নদীগ্রাম থেকে প্রার্থী হবেন, এই ঘোষণার পরেই একুশের নির্বাচনে মূল আকর্ষণ হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের এই জনপদ।

আরও পড়ুন: এবার কি পায়ে ধরতে হবে? ১০০ দিনের টাকা প্রসঙ্গে কেন্দ্রকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর 

বৃহস্পতিবারে দিল্লির বৈঠকে শুভেন্দু নিজে থেকেই নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। শনিবার বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। সেই মতো ইতিমধ্যেই নন্দীগ্রামে শুভেন্দুর নামে দেওয়াল লিখন শুরু করে দিল বিজেপি কর্মী সমর্থকরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal