এই মুহূর্তে ছোটপর্দার অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুন্ডু। ‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে মাত্র ২১ বছর বয়সের মধ্যেই তুমুল জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছেন অভিনেত্রী। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় তিনি অনুগামীদের মধ্যে। এবার সোশ্যাল মিডিয়াতেই জন্মদিন পালনের বেশকিছু ছবি এবং ভিডিও ভাগ করে নিতে দেখা গেল অভিনেত্রীকে।
প্রসঙ্গত এদিন ২২ বছরে পা দিয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। সোশ্যাল মিডিয়াতে তিনি যে ছবি ভাগ করে নিয়েছেন অনুগামীদের সঙ্গে, সেখানে দেখা গিয়েছে তাকে তিনটি কেক কাটতে। জন্মদিন উপলক্ষে অনেকটা সময় নিজের ‘মিঠাই’ পরিবারের সঙ্গে কাটাতে দেখা গেছে অভিনেত্রীকে। সেখানে উপস্থিত ছিলেন ‘মিঠাই’ ধারাবাহিকের অপর এক মুখ্য অভিনেতা আদৃত রায়ও।
আরও পড়ুন: Sonu Nigam Health: মারাত্মক স্নায়ুর রোগে আক্রান্ত সোনু নিগম, যন্ত্রণায় কাতর গায়ক করাচ্ছেন এমআরআই
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় প্রিয় জুটিকে একসঙ্গে জন্মদিন কাটাতে দেখে দারুণ খুশি হয়েছেন অনুগামীরা। এদিন সকলের প্রিয় মিঠাই রানী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ দিয়েছেন তার সকল অনুগামী এবং সহ অভিনেতা-অভিনেত্রীদের। সকলে মিলে তার জন্মদিনের দিনটিকে বিশেষ করে তুলেছিল বলে জানিয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
পাশাপাশি এদিন প্রিয় অভিনেত্রীর জন্মদিন উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়া ভরে যায় অনুগামীদের পাঠানো জন্মদিনের শুভেচ্ছা বার্তায়। অভিনেত্রীর ফ্যান ক্লাবের তরফেও এদিন তার জন্মদিন পালন করা হয় বেশ বড় করে।
View this post on Instagram




