Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
4 July 2026

আহমদাবাদ থেকে দেশের দ্বিতীয় বেসরকারি ট্রেন তেজসের মুম্বই অভিমুখে যাত্রা শুরু, ১৯ জানুয়ারি থেকে শুরু যাত্রী পরিবহণ

পতাকা দেখিয়ে তেজস এক্সপ্রেসের আনুষ্ঠানিক সূচনা করেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি

আহমদাবাদ থেকে দেশের দ্বিতীয় বেসরকারি ট্রেন তেজসের মুম্বই অভিমুখে যাত্রা শুরু, ১৯ জানুয়ারি থেকে শুরু যাত্রী পরিবহণ

মোদী জমানায় দ্বিতীয় বেসরকারি ট্রেন হিসেবে যাত্রা শুরু করল আহমেদাবাদ-মুম্বই তেজস এক্সপ্রেস। শুক্রবার সকাল ৯ টা নাগাদ আহমেদাবাদ থেকে যাত্রা শুরু হয় আইআরসিটিসির নতুন আহমেদাবাদ-মুম্বই তেজস এক্সপ্রেসের। পতাকা দেখিয়ে তেজস এক্সপ্রেসের যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

আগামী ১৯ জানুয়ারি থেকে যাত্রী পরিবহণ শুরু করবে আহমেদাবাদ-মুম্বই তেজস এক্সপ্রেস। শুক্রবার নিজস্ব ট্যুইটার হ্যান্ডেল থেকে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়ে ছিলেন দ্বিতীয় বেসরকারি এক্সপ্রেস ট্রেনের যাত্রার কথা। তিনি লেখেন, নয়া তেজস এক্সপ্রেস হল ভারতীয় সংস্কৃতি ও যাত্রী স্বাচ্ছন্দের ক্ষেত্রে আধুনিকতার মেলবন্ধন। গুজরাতের মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিম ভারতে প্রথম কর্পোরেট ট্রেন পেল তাঁর রাজ্য। তিনি বলেন, গুজরাত ও মহারাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হল আহমেদাবাদ-মুম্বই তেজস এক্সপ্রেসের এই যাত্রার মধ্য দিয়ে।

আরও পড়ুন: এভাবে শিশু মৃত্যু মেনে নেওয়া যায় না, বিহার ও কেন্দ্রীয় সরকারকে ভর্ৎসনা করে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

১৯ জানুয়ারি থেকে আহমেদাবাদ থেকে সকাল ৬ টা ৪০ মিনিটে যাত্রা শুরু হবে তেজস এক্সপ্রেসের। মুম্বই সেন্ট্রাল স্টেশনে পৌঁছনোর নির্ধারিত সময় দুপুর ১ টা ১০ মিনিট। নাদিয়াদ, ভাদোদরা, ভারুচ, সুরাট, বোরিভালির মতো গুটিকয় স্টেশনে থামবে এই ট্রেন। মুম্বই থেকে ৩ টে ৪০ মিনিট যাত্রা শুরু হবে মুম্বই-আহমেদাবাদ তেজসের। আহমেদাবাদ পৌঁছবে ৯ টা ৫৫ মিনিটে। বৃহস্পতিবার বাদে সপ্তাহে মোট ছ’ দিন চলবে এই এক্সপ্রেস ট্রেন। বেসরকারি তেজসে থাকছে না কোনও তৎকাল বা প্রিমিয়াম তৎকাল কোটা। শুধুমাত্র জেনারেল ও বিদেশি পর্যটকদের জন্য আলাদা আসনের বন্দোবস্ত থাকছে।


আহমেদাবাদ-মুম্বই তেজস এক্সপ্রেসের টিকিট পাওয়া যাবে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে। তাছাড়াও পেটিএম, ফোন-পে, মেক মাই ট্রিপ, আইবিবো, রেলযাত্রীর মতো কয়েকটি অ্যাপ থেকেও টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
৭৫ বছর বয়সী মহেশ সোনী বন্ধুদের সঙ্গে টিকিট কেটেছেন। তাঁরাই ‘বেসরকারি’ আহমেদাবাদ-মুম্বই তেজস এক্সপ্রেসের প্রথম যাত্রী। অতিরিক্ত সাড়ে চারশো টাকা দিয়ে টিকিট নেওয়া চিরাজ সোনী আশা করছেন, এবার ভালো মানের খাবার পাবেন বেসরকারি এক্সপ্রেস ট্রেনে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation