Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

মঙ্গলবার ফের বাড়ল তাপমাত্রা; ডিসেম্বরের মাঝেও ঠান্ডার দেখা নেই, জাঁকিয়ে শীত কবে? 

মঙ্গলবার ফের বাড়ল তাপমাত্রা; ডিসেম্বরের মাঝেও ঠান্ডার দেখা নেই, জাঁকিয়ে শীত কবে? 

তাপমাত্রার ওঠানামা লেগেই রয়েছে। ডিসেম্বরের মাঝেও শীতের কার্যত দেখা নেই। এই অবস্থায় মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ফের বাড়ল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ড্রিগ্রি। স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি বেশি। সোমবার যেখানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। জানা গিয়েছে, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে এদিন সর্বচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকছি। সতুরাং শীতের কার্যত দেখা নেই বলা যেতে পারে। দক্ষিণবঙ্গে ঠান্ডা কবে? এখন সে প্রশ্নই ঘুরছে।  

আরও পড়ুন: রাখি উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভবনা দেখা দিয়েছে। ঘূর্ণাবর্ত তৈরি হলে মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও বাড়বে বলে জানা গিয়েছে। আকাশ পরিষ্কার থাকলেও ঘূর্ণাবর্তের জেরে তাপমাত্রা কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকবে বলেই খবর। তবে ঘূর্ণাবর্তের প্রভাব কমলে ফের তাপমাত্রা অনেকটাই নামবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ডিসেম্বরের শেষের দিক থেকে জাঁকিয়ে শীত পড়তে পারে।  

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal