Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
24 July 2026

এজেন্সির অপব‍্যবহার করছে কেন্দ্র, দেশের প্রধান বিচারপতির সামনে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

এজেন্সির অপব‍্যবহার করছে কেন্দ্র, দেশের প্রধান বিচারপতির সামনে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা হাইকোর্টের নতুন নির্মিত উত্তরবঙ্গের সার্কিট বেঞ্চের উদ্বোধন হল শনিবার। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ বিরোধীদের কণ্ঠরোধে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে।
শনিবার কলকাতা হাইকোর্টের নবনির্মিত উত্তরবঙ্গ সার্কিট বেঞ্চ ভবনের উদ্বোধনে জলপাইগুড়িতে উপস্থিত দেশের প্রধান বিচারপতির সামনে মুখ্যমন্ত্রীর তোপ, ইচ্ছাকৃতভাবে বদনাম করছে এজেন্সি। এটা করানো হচ্ছে। সম্মানহানি করা হচ্ছে। এজেন্সি দিয়ে অপমান করাটা ইদানীং ট্রেন্ডে পরিণত হয়েছে।
রাজ্যের যে-কোনো ঘটনার প্রেক্ষিতে যেভাবে মিডিয়া ট্রায়াল চলছে, তা বন্ধ হওয়া উচিত বলেও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ কথা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে মানুষকে অপমান ও অপদস্থ করা গণতন্ত্রের পক্ষে মারাত্মক বিপদ।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, দেশের গণতন্ত্র ও সংবিধান বিপন্ন। সাধারণ মানুষ বিচারব্যবস্থার উপর ভরসা রাখে। দেশের মানুষকে রক্ষা করাও বিচারব্যবস্থার দায়িত্ব।

আরও পড়ুন: অফিসারেরা মোদী-শাহকেও মানছেন না! কাকে বোকা বানাচ্ছে BJP? কয়লা কাণ্ডে পাল্টা তোপ অভিষেকের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal