কলকাতা পুরনিগমের ভোটে প্রচারের সময়সীমা বাড়ানোর ভাবনা নির্বাচন কমিশনের। ১ ঘন্টা আগে ও পরে সময়সীমা বাড়াতে পারে কমিশন। সকাল ১০টার পরিবর্তে সকাল ৯টা এবং সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত পুরভোটের প্রচার করতে পারবে রাজনৈতিক দলগুলি বলেই মনে করা হচ্ছে।
নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিল, সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রচার করতে পারবে রাজনৈতিক দলগুলি। এই নিয়ে আপত্তি জানায় সবকটি রাজনৈতিক দল। তাই রাজনৈতিক দলগুলির আর্জি মেনে প্রচারের সময়সীমা আরও বাড়নোর সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। এই নিয়ে খুব শীঘ্রই নতুন বিজ্ঞপ্তি জারি করবে কমিশন।
আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরনিগমের ভোটগ্রহণ। শুক্রবার দুপুরেই প্রার্থীতালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট। বিকেলের মধ্যেই তৃণমূল প্রার্থীতালিকা ঘোষণা করতে চলেছে। এদিন সকালেই দেওয়াল লিখন করতে দেখা গেছে কর্মীদের।
আরও পড়ুন: উন্নত পরিকাঠামো ও পরিষেবা, দেশের একমাত্র শহর হিসেবে কলকাতার বৈদ্যুতিক বাসের আন্তর্জাতিক স্বীকৃতি




