১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি জোরকদমে চালাচ্ছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে খসড়া তালিকা প্রকাশের পরই শুরু হবে ভোটার তালিকায় নতুন নাম তোলার পর্ব।
জানা গিয়েছে ভোটার তালিকায় নাম তোলার জন্য ৩ লক্ষ ২২ হাজার ২১২টি ফর্ম জমা হয়েছে। ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর এই ফর্মগুলি যাচাই করে তালিকায় নাম তোলার কাজ শুরু হবে। ৬ নম্বর ফর্ম পূরণ করে নাম তোলার আবেদন করা যাবে।
এসআইআরের বিজ্ঞপ্তি জারির সময় ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, এসআইআর চলাকালীনই ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করা যাবে এবং খসড়া তালিকাতেই প্রকাশিত হবে সেসব নাম। পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে কমিশন।
এবার নির্বাচন কমিশনে জানিয়েছে খসড়া তালিকা প্রকাশের দিন থেকেই ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জানানো যাবে। অফলাইন এবং অনলাইন দুই পদ্ধতিতেই নতুন নাম তোলার জন্য আবেদন করা যাবে। কমিশন নির্ধারিত পদ্ধতিতে ফর্ম পূরণ করতে হবে।
১৬ ডিসেম্বর এসআইআরএর খসড়া তালিকা প্রকাশ, তারপর নতুন নাম তোলার আবেদন করা যাবে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal



