Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
23 July 2026

শনিবার প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা, যোগ্য, অযোগ্য এবং বিচারাধীন, তিন ভাগে তালিকা প্রকাশ

শনিবার প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা, যোগ্য, অযোগ্য এবং বিচারাধীন, তিন ভাগে তালিকা প্রকাশ

২৮ ফেব্রুয়ারি শনিবার প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। এরপর ধাপে ধাপে প্রকাশ করা হবে অতিরিক্ত তালিকা।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারির তালিকায় খসড়া তালিকায় থাকা সবার নাম প্রকাশ করা হবে।
যোগ্য ভোটার, কাদের নাম এখনও যাচাই করা যায়নি এবং কারা অযোগ্য হিসাবে চিহ্নিত, তা আলাদা ভাবে দেওয়া হবে। তালিকা থেকে সংশ্লিষ্ট ভোটার তাঁর স্টেটাস জেনে নিতে পারবেন।
সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ২৮ তারিখের মধ্যে এসআইআরের কাজ যতদূর এগবে, তার ভিত্তিতেই তালিকা প্রকাশ করতে হবে। সেই অনুযায়ী তালিকা ভোটারদের জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শুনানিতে ডাক পাওয়া যে সব ভোটারের তথ্য আগামী ২৮ তারিখ পর্যন্ত নিষ্পত্তি হবে, তাঁদের যোগ্য ভোটার হিসাবে ধরা হবে। তাঁদের নামের শুধু উল্লেখই থাকবে তালিকায়। তবে যে সমস্ত ভোটারের তথ্য যাচাই এবং নিষ্পত্তির জন্য বিচারকদের কাছে পাঠানো হয়েছে, তাঁদের নামের পাশে বিচারাধীন শব্দটি লেখা থাকবে।
রাজ্যের সিইও জানিয়েছেন, বিচারাধীন ভোটারের সংখ্যা ৬০ লক্ষ ৬ হাজার ২৭৫। পরবর্তী সময়ে এই ‘অ্যাডজুডিকেশন’ লিস্ট থেকে যাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁদের পৃথক তালিকা প্রকাশ করবে কমিশন। সেই ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় যুক্ত করা হবে। এসআইআর ঘোষণার সময় পশ্চিমবঙ্গে ৭ কোটি ৬৬ লক্ষ জন ভোটার ছিলেন। সেই তালিকা থেকে মৃত, অনুপস্থিত, নিখোঁজ মিলিয়ে ৫৮ লক্ষের বেশি নাম বাদ যায়।

আরও পড়ুন: বুদ্ধদেব, শ্যামল, মদন, দীপক বাদ? সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীতে নতুন কারা ঢুকবেন, জোর আলোচনা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal