Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

২৭ ডিসেম্বর এসআইআর এর শুনানি শুরু হবে, জানাল নির্বাচন কমিশন

২৭ ডিসেম্বর এসআইআর এর শুনানি শুরু হবে, জানাল নির্বাচন কমিশন

এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে সম্প্রতি। আগামী ২৭ ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে শুনানির কাজ।
খসড়া তালিকা প্রকাশের পরেই শুনানির নোটিশ পাঠানোর কাজ শুরু হয়েছে। বুথের দায়িত্বে থাকা আধিকারিক অর্থাৎ বিএলওরাই সেই কাজ করছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে প্রথম পর্যায়ে ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যাঁদের ম্যাপিং করা সম্ভব হয়নি, তাঁদেরকেই শুনানির জন্য ডাকা হবে। এমন ভোটারের সংখ্যা রাজ্যে প্রায় ৩২ লাখ। ইতিমধ্যে ১০ লাখ নোটিশ ছাপানোর কাজ শেষ হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে মাইক্রো অবজার্ভার নিয়োগের কাজও শুরু হয়েছে। প্রায় চার হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে। এই সংক্রান্ত নিয়োগপত্র তাঁদের পাঠিয়ে দেওয়া হয়েছে।
এই কাজের বিশেষ ট্রেনিংয়েরও আয়োজন করেছে নির্বাচন কমিশন। ২৪ ডিসেম্বর নজরুল মঞ্চে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। দু’দফায় এই ট্রেনিং হবে।

আরও পড়ুন: আজই বাড়ি ফিরছেন মমতা, চিকিৎসকদের কাছে কালীঘাট ফেরার ইচ্ছেপ্রকাশ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal