আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতায় বাড়বে ঠান্ডার প্রকোপ। জানাচ্ছে আবহাওয়া দফতর। শুক্রবার শহরের তাপমাত্রা ফের কমেছে। শুক্রবার কলকাতার তাপমাত্রা নেমে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি কম। কয়েকদিন আগে শহরের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৫ ও ১৫ ডিগ্রি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আরও বাড়বে শীতের তীব্রতা। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুন: নিম্নচাপের ভ্রুকুটি, মঙ্গলবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে




