Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
13 July 2026

দীর্ঘ প্রতীক্ষার অবসান! লক্ষ্মী পুজোর বিশেষ এপিসোডে দিদি নাম্বার ওয়ানে আসতে চলেছে মিঠাই ও উচ্ছে বাবু

দীর্ঘ প্রতীক্ষার অবসান! লক্ষ্মী পুজোর বিশেষ এপিসোডে দিদি নাম্বার ওয়ানে আসতে চলেছে মিঠাই ও উচ্ছে বাবু

বহু প্রতীক্ষার পর অপেক্ষার অবসান হতে চলেছে মিঠাই ভক্তদের। তাদের বহুদিনের আশা এবার পূর্ণ হতে চলেছে। টিআরপির বিচারে ক্রমশ মিঠাই পিছনের সারিতে চলে গেলেও সম্প্রতি একটি খবর ফের উজ্জীবিত করেছে মিঠাই ভক্তদের।

আগামীকাল প্রকাশিত হবে গত সপ্তাহের টিআরপির রেজাল্ট। সেই রেজাল্ট প্রকাশ হলে বোঝা যাবে টিআরপিতে মিঠাই এগেলো নাকি আরো পিছিয়ে গেল। এই দোটানার মধ্যেই একটি খুশির খবর পেয়ে উচ্ছ্বসিত মিঠাইয়ের দর্শকরা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, দিদি নাম্বার ওয়ানের সুপার সানডে ধামাকা এপিসোডের প্রোমো। এই প্রোমোতে দেখা যাচ্ছে, দিদি নাম্বার ওয়ানে আসতে চলেছে মিঠাই। কেন এতটা দিন কেটে গেলেও দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে ডাকা হয়নি সৌমি আর আদৃতকে তা নিয়ে কম জল ঘোলা হয়নি। বিভিন্ন সিরিয়ালে ছোট চরিত্রের অভিনেতা – অভিনেত্রীরা দিদি নাম্বার ওয়ান এর শো এ আনা হলেও জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের দুই প্রধান মুখকে কেন দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে ডাকা হয়নি তা নিয়েও চুলচেরা বিশ্লেষণ হয়েছে।

আরও পড়ুন: কবিরকে দাদা না বলে শুধু শুধু সমস্যা বাড়াচ্ছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপা! তাই বেজায় ক্ষুব্ধ দর্শকেরা

সব ধরনের বিতর্ককে দূরে সরিয়ে আগামী রবিবার, অর্থাৎ লক্ষ্মী পূজার দিন দিদি নাম্বার ওয়ান আমন্ত্রণ জানিয়েছে মিঠাই ও উচ্ছে বাবুকে। জানা যাচ্ছে, দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে মিঠাই কে আমরা তার বিখ্যাত হুরহুর ইংলিশ বলতেও শুনতে পাবো। মিঠাই ভক্তদের কাছে আমাদের আবেদন, আগামী রবিবার রাত সাড়ে আটটা থেকে চোখ রাখবেন জি বাংলার পর্দায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

বাংলা সিরিয়াল