Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
12 July 2026

দাম বেড়েছে গ্যাস সিলিন্ডারের, রাস্তায় উনুন জ্বালিয়ে প্রতিবাদ মহিলাদের

দাম বেড়েছে গ্যাস সিলিন্ডারের, রাস্তায় উনুন জ্বালিয়ে প্রতিবাদ মহিলাদের

দাম বেড়েছে রান্নার গ্যাসের। প্রতিবাদে রাস্তার মধ্যে জ্বললো উনুন। হুগলি চুঁচুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কর্মীরা গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ার প্রতিবাদে পথে নামেন।

চুঁচুড়া কারবালা মোড়ে গ্যাস সিলিন্ডার ফেলে কয়লা ঘুঁটে দিয়ে উনুন জ্বালিয়ে রান্না করে প্রতিবাদ দেখান। বুধবার রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়েছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৩৫০ টাকার ওপরে। দাম বাড়ার পর কলকাতায় গ্যাস সিলিন্ডারের দাম ১১২৯ টাকা হয়েছে। গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার ফলে গৃহস্থের পকেটে টান পড়েছে।

গ্যাসের দাম বাড়ার ফলে প্রতিবাদ দেখাচ্ছে তৃণমূল। এর ফলস্বরূপ রাস্তায় উনুন জ্বালিয়ে অভিনব প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল।

আরও পড়ুন: টাকা দিয়ে লোক এনে সভা ভরায় BJP! বিস্ফোরক ভিডিও শেয়ার সেলিমের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal