টানা বেড়ে চলেছে সোনার দাম, পাশাপাশি বেড়েছে রুপোর দামও
টানা বেড়েই চলেছে সোনার দাম।নতুন করে নজির গড়ল সোনার দর। পাল্লা দিয়ে চড়ছে রুপোর দামও।
গত ২৭ ডিসেম্বর কলকাতায় সোনার দাম ১ লক্ষ ৪০ হাজার ২৫০ টাকায় পৌঁছেছিল। সেটাই ছিল শহরের সর্বোচ্চ সোনার দর। সোমবার ১২ জানুয়ারি সেই দাম টপকে গেল। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, এদিন কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম হয় ১ লক্ষ ৪১ হাজার ২০০ টাকা। এই দর গত শনিবার ছিল ১ লক্ষ ৩৯ হাজার ৪৫০ টাকা। রবিবার সোনা-রুপোর পাইকারি বাজার বন্ধ থাকার পর, সোমবারই তা ১ হাজার ৭৫০ টাকা বেড়ে যায়।
বেড়েছে ২২ ক্যারেট সোনার দাও। এদিন ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দর যায় ১ লক্ষ ৩৪ হাজার ২০০ টাকা।
শহরে এদিন কেজি প্রতি আড়াই লক্ষ টাকার সীমা পেরিয়ে যায় রুপোর দাম।
বিশেষজ্ঞরা বলছেন, সোনার দাম বৃদ্ধিতে প্রধান ভূমিকা নিয়েছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যবৃদ্ধির মাত্রা সংক্রান্ত রিপোর্ট পেশ হওয়ার কথা চলতি সপ্তাহে। এই বিষয়টি বিশ্ববাজারে আর্থিক অনিশ্চয়তা তৈরি করেছে। তার ফলে তুলনামূলক কম ঝুঁকির লগ্নি হিসেবে বিনিয়োগকারীদের মধ্যে সোনা ক্রয়ের আগ্রহ বাড়ছে।
Comments are closed.