Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 July 2026

প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার, পুজোর আগেই সুখবর চাকরিপ্রার্থীদের

প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার, পুজোর আগেই সুখবর চাকরিপ্রার্থীদের

পুজোর আগেই রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
রাজ্য প্রাথমিক স্কুলগুলিতে ১৩৪২১টি শূন্যপদে নিয়োগের জন্য পর্ষদ বিজ্ঞপ্তি জারি করেছে।
যে সব প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৫-৫০ শতাংশ নম্বরের পাশাপাশি এলিমেন্টারি এডুকেশনে ২ বছরের ডিপ্লোমা রয়েছে তাঁরা এই পরীক্ষায় বসতে পারবেন। আবার যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০ শতাংশ নম্বরের পাশাপাশি ৪ বছরের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন বা ২ বছরের স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা থাকবে তাঁরাও এই পরীক্ষায় বসতে পারবেন।
আবেদনকারীদের এনসিটিই এর নিয়ম মেনে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট পরীক্ষায় পাশ করতে হবে।
চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই আবেদনের জন্য পোর্টাল খোলা হবে। চাকরিপ্রার্থীদের পর্ষদের ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তীব্র গরমের হাত থেকে সাময়িক রেহাই, আগামী ৩ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal