Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
19 July 2026

রাজ‍্যের সমস্ত টোটোকে এনরোলমেন্টে নম্বর দিয়ে রেজিস্ট্রেশন শুরু করল পরিবহণ দপ্তর

রাজ‍্যের সমস্ত টোটোকে এনরোলমেন্টে নম্বর দিয়ে রেজিস্ট্রেশন শুরু করল পরিবহণ দপ্তর

রাজ্যের সমস্ত টোটোকে এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর।
রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে কিউ আর কোড দেওয়া স্টিকার লাগানো হবে সব টোটোর গায়ে। সোমবার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার ২৫০ জন এই অনলাইনে আবেদন করেছেন বলে পরিবহণ দপ্তর জানিয়েছে।
পরিবহণ দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। বহু টোটো চালক হয়তো এখনও বিষয়টা জানেন না। সরকারের তরফে আরও প্রচার চালানো হবে।
৩০ নভেম্বরের পর নম্বরবিহীন আর কোনও টোটো চালানো যাবে না। টোটো চালকরা যাতে অনলাইনে এই আবেদন করতে পারেন, তার জ‌ন‌্য প্রত্যেক আরটিও অফিসে ক‌্যাম্প শুরু হয়েছে। রাজ্যের সমস্ত ব্লকের এই সহায়তা কেন্দ্রগুলোর কর্মীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: TMC-তে সক্রিয় হতে চেয়ে সুর নরম জিতেন্দ্রর, আসানসোলের নয়া পুরসভা প্রশাসককে দিলেন সহযোগিতার বার্তা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal