Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
17 June 2026

শিক্ষকের যৌন লালসার শিকার! প্রতিবাদ জানালেও পাত্তা দেয়নি পরিবার, সমাজের ভয়ে চুপ ছিল পরিবার, আফসোস বাঙালি মেয়ে দেবলীনার, মুখ খুললেন অভিনেত্রী

শিক্ষকের যৌন লালসার শিকার! প্রতিবাদ জানালেও পাত্তা দেয়নি পরিবার, সমাজের ভয়ে চুপ ছিল পরিবার, আফসোস বাঙালি মেয়ে দেবলীনার, মুখ খুললেন অভিনেত্রী

হিন্দি ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ দেবলীনা ভট্টাচার্য। দর্শকমহলে তার একটা অন্যধরনের ইমেজ তৈরি হয়ে আছে। বেশিরভাগ দর্শকদের কাছে তিনি ‘গোপী বহু’ নামেই পরিচিত। তবে বর্তমানে তিনি নিজের এই ঘরোয়া বউয়ের তকমা ঘোচাতে উদ্যোগী হয়েছেন। নেটদুনিয়ায় অভিনেত্রীর জনপ্রিয়তা নেহাত কম নয়। সোশ্যাল মিডিয়ায় নিজের ওয়ার্কআউটের ছবি এবং বিভিন্ন রিল ভিডিও প্রায়ই শেয়ার করে থাকেন অভিনেত্রী, যার জন্য মাঝে মাঝেই নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয় তাকে। তবে সেই সমস্ত মন্তব্যের তিনি কড়া ভাষায় জবাব দেন। পর্দায় যেমন তিনি শান্তশিষ্ট এবং নির্বিবাদী, বাস্তবে যে তিনি সেরকমটা একেবারেই নন তা তিনি ভালোভাবেই বুঝিয়ে দেন।

ছেলেবেলায় হিন্দি ধারাবাহিকের এই জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য নিজের অঙ্কের শিক্ষকের কাছে শারীরিকভাবে হেনস্থা হয়েছিলেন, সেই খারাপ অভিজ্ঞতা তিনি নিজেই ভাগ করে নিয়েছিলেন সকলের সাথে। ‘ফ্লিপকার্ট লেডিজ ভার্সেস জেন্টলম্যান সিজন ২’-এর মঞ্চে অভিনেত্রী তারই অভিজ্ঞতা সকলের সামনে বলেছিলেন। তিনি জানান, তিনি ছেলেবেলায় যার কাছে অঙ্কের টিউশন নিতে ভর্তি হয়েছিলেন তিনি খুব ভালো শিক্ষক ছিলেন। অভিনেত্রীর কথায়, তার কাছে সকলেই পড়তে যেত। তিনি এবং তার প্রিয় বন্ধুও ভর্তি হয়েছিলেন তার কাছে।

কিন্তু অভিনেত্রী জানান, হঠাৎ করেই এক সপ্তাহ পর একদিন বাকিরা পড়তে না আসায় সেই সুযোগেই তার সাথে খারাপ আচরণ করেন সেই শিক্ষক। অভিনেত্রী জানান, তিনি সেই কথা তার বাড়িতে এসে তার বাবা-মাকে জানিয়েছিলেন। এমনকি পুলিশের কাছে অভিযোগ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু পরিবারের সম্মানের কথা ভেবে তার বাড়ির লোক তাকে সেই সিদ্ধান্ত নিতে দেয়নি। পরে ঐ শিক্ষকের স্ত্রীয়ের সাথে অভিনেত্রী তার বাবা-মায়ের সঙ্গে গিয়ে কথা বলে এসেছিলেন এবং পুরো ঘটনাটা জানিয়েছিলেন। অভিনেত্রী জানিয়েছিলেন তিনি সেইসময় ঐ শিক্ষকের কড়া শাস্তি আশা করেছিলেন কিন্তু তিনি তা দিতে পারেননি।

আরও পড়ুন: সামনের বছরই মালাদান, নিজের মুখেই সুখবর দিলেন টেলি অভিনেত্রী সোহিনী গুহ রায়

এই কথা বলার পর আক্ষেপের সুরেই অভিনেত্রী সকল বাবা-মায়ের কাছে অনুরোধ করেছিলেন, তাদের সন্তানরা যদি এসে এমন কোনো অভিযোগ তাদের কাছে জানায় তাহলে তারা যেন সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়। সমাজের ভয়ে যেন তারা পিছিয়ে না আসেন। বর্তমানে পর্দার গোপী বহুকে বিগ বস ১৫-র ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে দেখা যাচ্ছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment