Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
1 July 2026

‘খেলায় তো হার-জিত থাকবেই’! নিজের বিরুদ্ধে ওঠা অন্যের কেরিয়ার নষ্টের অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, নীরবতা ভাঙলেন ঋতুপর্ণা, ভাইরাল ভিডিও

‘খেলায় তো হার-জিত থাকবেই’! নিজের বিরুদ্ধে ওঠা অন্যের কেরিয়ার নষ্টের অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, নীরবতা ভাঙলেন ঋতুপর্ণা, ভাইরাল ভিডিও

একসময় টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে মানা হতো তাকে। এখনো টলিউডের উঠতি অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে দেখা যাচ্ছে তাকে। তবে সম্প্রতি একাধিক অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অন্যের কেরিয়ার নষ্ট করে দেওয়ার মত ভয়ঙ্কর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ইতিমধ্যেই সদ্য প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জি থেকে শুরু করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ঋতুপর্ণা সেনগুপ্ত অনেককে বাদ দিয়ে দিয়েছেন সিনেমা থেকে, ফলস্বরূপ নষ্ট হয়ে গেছে তাদের কেরিয়ার। এবার গোটা বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রীকে।

এদিন তিনি জানিয়েছেন তিনি নন-ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে চুটিয়ে কাজ করেছেন টলিউডে। তাকে পথ দেখানোর মত কেউ না থাকলেও তিনি সাফল্য পেয়েছেন নিজের উপর ভরসা করে। তবে স্বজনপোষণ এর কথা অস্বীকার করে অভিনেত্রী জানিয়েছেন তিনি নিজেই নেপোটিসমের শিকার হয়েছেন বহুবার।

আরও পড়ুন: জিতু-নবনীতার ঘরে এলো নতুন সদস্য! টেলিভিশনের অভিনেতা জিতু এবং নবনীতা দর্শকদের দিলো সুখবর, ভাইরাল ছবি

তাই অন্যের কেরিয়ার নষ্টের ব্যাপারটিকে অভিনেত্রী শুধুমাত্র টিকে থাকার লড়াই হিসেবেই দেখতে চান। এদিন তিনি জানিয়েছেন খেলায় হার-জিত থাকেই। তিনিও নিজে বহুবার হেরে গেছেন বলে দাবি করেছেন অভিনেত্রী। তবে পাল্টা নিজেকে যোগ্য করে সাজিয়ে তুলেছেন তিনি, এদিন এমনটাই দাবি করতে দেখা গেছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment