Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
25 June 2026

‘সর্বজয়া ধারাবাহিক থেকে অনেক কিছু শেখার আছে’! ইউটিউবার ঝিলম গুপ্তের ‘সর্বজয়া’র রোস্ট ভিডিওয় হাসির রোল সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল ভিডিও

‘সর্বজয়া ধারাবাহিক থেকে অনেক কিছু শেখার আছে’! ইউটিউবার ঝিলম গুপ্তের ‘সর্বজয়া’র রোস্ট ভিডিওয় হাসির রোল সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল ভিডিও

এই মুহূর্তে জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘সর্বজয়া’। যেখানে দীর্ঘদিন পর দর্শকরা দেখতে পাচ্ছেন টলিউডের অন্যতম বিখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায়কে। তার সঙ্গে এই ধারাবাহিকে রয়েছেন আরো অনেক সিনিয়র অভিনেতা এবং অভিনেত্রীরাও। তবে এবার অবাস্তব গল্প এবং অতি নাটকীয় ঘটনা দেখে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হল ধারাবাহিকটিকে। পাশাপাশি জনপ্রিয় বাঙালি ইউটিউবার ঝিলম গুপ্তের ‘সর্বজয়া’ রোস্ট ভিডিও দেখে হাসির রোল উঠল সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত সম্প্রতি একটি এপিসোডে সর্বজয়া ওরফে দেবশ্রী রায়কে তার স্বামীর দুষ্টুমির কথা বলতে শোনা যায়। সে সময় তিনি বলেন কীভাবে তিনি ঘুমানোর সময় বুঝতে পারতেন যে তার স্বামী অপলকে তার মুখের দিকে তাকিয়ে রয়েছেন। বলাই বাহুল্য কিভাবে ঘুমানোর সময় সামনে কেউ তাকিয়ে রয়েছে কিনা তা বোঝা সম্ভব, এই প্রশ্ন তুলেছেন ইউটিউবার ঝিলম।

বলাই বাহুল্য তার এই রোস্ট ভিডিও এদিন মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি নেটিজেনদের একটি বড় অংশ অংশগ্রহণ করেছেন কমেন্ট বক্সে। তারাও একমত হয়েছেন যে ক্রমশ অতিনাটকীয় ঘটনার মাধ্যমে ‘সর্বজয়া’ ধারাবাহিকে গল্পের গরুকে গাছে চড়ানো হচ্ছে। যে কারণে বোধহয় এখনো পর্যন্ত টিআরপি তালিকায় শীর্ষস্থানে উঠে আসতে পারেনি দেবশ্রী রায় অভিনীত এই ধারাবাহিকটি।

আরও পড়ুন: ‘তথাগত নতুন প্রেমে পড়েছে’! সম্পর্ক ভাঙার আসল কারণ ফাঁস করলেন দেবলীনা, এবার মুখ খুললেন সুপারহিট অভিনেত্রী, তৃতীয় ব্যক্তিই বিচ্ছেদের কারণ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bangla Serial