Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

ভয়ংকর ঘটনা! রোগীর আত্মীয় সেজে চুরি SSKM হাসপাতাল থেকে

বেশ কিছুদিন ধরেই SSKM হাসপাতালে মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ আসছিল। তদন্তে নেমেছিল পুলিশ। এবার চুরি হল

ভয়ংকর ঘটনা! রোগীর আত্মীয় সেজে চুরি SSKM হাসপাতাল থেকে

বেশ কিছুদিন ধরেই SSKM হাসপাতালে মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ আসছিল। তদন্তে নেমেছিল পুলিশ। এবার চুরি হল ডাক্তারদের হস্টেল থেকে। ঘটনার তদন্ত করে গ্রেফতার করা হয়েছে ডায়মন্ড হারবারের এক বাসিন্দা খোকন শিকারীকে। তাকে জিজ্ঞাসাবাদ করলে উঠে এসেছে আশ্চর্যজনক তথ্য।

জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই হাসপাতালের নানা জায়গায় ওৎ পেতে বসে থাকতো খোকন। কে কখন আসছে যাচ্ছে হস্টেল থেকে বাইরে ভেতরে, এরপর সে মাঝে মাঝে হাসপাতালের রোগীর আত্মীয় সেজেও রেইকি করতে যেত। আর সুযোগ পেলেই চুরি করতো।

সিসি ক্যামেরার ফুটেজ দেখে খোকনের খোঁজ মেলে। এই কাজের সঙ্গে আরও কোনও বড়ো গ্যাং জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এ ছাড়া খোকনের আরও বড়ো কোনও চুরির লক্ষ্য ছিল বলে পুলিশ মনে করছে। সেই মর্মে খোকনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।

আরও পড়ুন: ক্লাস 11 ও 12 এর ছাত্রীদের জন্য বিজ্ঞান বৃত্তির ঘোষণা মুখ্যমন্ত্রীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal