Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

কেড়ে নেওয়া হোক তৃতীয় সন্তানের ভোটাধিকার, জনসংখ্যা-সমস্যা মোকাবিলায় রামদেবের নয়া দাওয়াই

দেশে মদ নিষিদ্ধ করার আবেদন রামদেবের

কেড়ে নেওয়া হোক তৃতীয় সন্তানের ভোটাধিকার, জনসংখ্যা-সমস্যা মোকাবিলায় রামদেবের নয়া দাওয়াই

তিন বা তার বেশি সন্তান হলে আইন এনে বাতিল করা হোক তৃতীয় সন্তানের ভোটাধিকার, নিদান বাবা রামদেবের। পাশাপাশি তাঁর দাবি, ভারতে পুরোপুরি নিষিদ্ধ হোক গো মাংস ও মদ্যপান।

লোকসভা ভোটের কয়েকমাস আগে এই রামদেবই বলেছিলেন, দুইয়ের বেশি সন্তান হলে ভোটাধিকার, সরকারি চাকরি এবং বিনামূল্যে সরকারি চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত করা হোক তাদের, তাহলেই ঠেকানো যাবে জনসংখ্যা বৃদ্ধি। আর গত রবিবার হরিদ্বারে রামদেবের দাবি, তিন বা তার বেশি সন্তান হলে তাঁদের ভোটাধিকার ও অন্যান্য সরকারি সুবিধা কেড়ে নেওয়ার আইন আনুক সরকার। রামদেব বলেন, আগামী ৫০ বছরে যাতে ভারতের জনসংখ্যা ১৫০ কোটি না ছাড়ায়, তা সুনিশ্চিত করা দরকার। যদি আইন করে তৃতীয় সন্তানের ভোটাধিকার ও উচ্চ শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলেই এটা সম্ভব হবে, মনে করেন রামদেব।

পাশাপাশি রামদেব এদিন গো মাংস এবং মদ নিয়েও নিজের আপত্তির কথা জানান। দেশে গো মাংস নিষিদ্ধ হলেই গো পাচারকারী ও গো রক্ষক দ্বন্দ্বের সমাধান হবে বলেও মনে করেন রামদেব। তাঁর বক্তব্য, অনেক রকম মাংস আছে, চাইলে সেগুলো খান তবে গো মাংস নয়। এছাড়াও রামদেবের দাবি, মুসলিম প্রধান দেশগুলিতে যখন মদ নিষিদ্ধ, তাহলে ভারতে কেন তা হবে না? এই দেশ সাধু-সন্তদের, মন্তব্য রামদেবের। পাশাপাশি, তাঁর মতো সাধুদের বিশেষ সরকারি সুবিধা পাওয়া উচিত বলে দাবি করেছিলেন রামদেব।

আরও পড়ুন: সিবিআই তদন্ত চলছে, বাহানগা বাজার স্টেশনে থামবে না কোনও ট্রেন; ভোগান্তিতে নিত্যযাত্রীরা 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation