Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

এবার ঈদে হাড্ডাহাড্ডি লড়াই টলিউডে! নতুন সিনেমা নিয়ে একসঙ্গে আসতে চলেছেন দেব-শুভশ্রী-জিৎ! শেষ হাসি হাসবেন দেব দাবি নেটিজেনদের

এবার ঈদে হাড্ডাহাড্ডি লড়াই টলিউডে! নতুন সিনেমা নিয়ে একসঙ্গে আসতে চলেছেন দেব-শুভশ্রী-জিৎ! শেষ হাসি হাসবেন দেব দাবি নেটিজেনদের

প্রতি বছর ঈদে নতুন সিনেমা রিলিজের ক্ষেত্রে প্রাধান্য পেতে দেখা গিয়েছে বলিউড অভিনেতা সলমন খানকে। তবে এবার বলিউডকে পাল্লা দিয়ে ঈদে নতুন সিনেমা রিলিজ করতে চলেছে টলিউড। তবে টলিউডের মধ্যেই এবার হবে হাড্ডাহাড্ডি লড়াই। কারণ নতুন সিনেমা নিয়ে সিনেমা হলে আসতে চলেছেন বলিউড সুপারস্টার দেব, জিৎ এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

জানা গিয়েছে আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের টলিউড সুপারস্টার দেব এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্র অভিনীত ‘কিশমিশ’ অপরদিকে পরিচালক সপ্তাশ্ব বসু আনছেন শুভশ্রী গাঙ্গুলী, পরমব্রত চট্টোপাধ্যায়, বনি সেনগুপ্ত অভিনীত ‘ডাঃ বক্সী’। মুক্তি পাবে জিৎ অভিনীত ‘রাবণ’ সিনেমাটিও।

গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন পরিচালক সপ্তাশ্ব বসু নিয়েছেন ‘ডাঃ বক্সী’ ভিন্ন ঘরানার রহস্যে মোড়া ফিল্ম। তাই দর্শককে এটি সহজেই আকৃষ্ট করবে। পাশাপাশি কিশমিশ ও রাবণও যে বেশ পাল্লা দেবে তা মেনে নিয়েছেন পরিচালক। তবে ‘ডাঃ বক্সী’তে পরিচিত মুখের সঙ্গে দেখতে পাওয়া যাবে এক ঝাঁক নতুন মুখকেও। যাদের মধ্যে রয়েছেন ‘হৃদমাঝারে’খ্যাত প্রতিভাবান টলিউড অভিনেত্রী রিমনা দাস।

আরও পড়ুন: হঠাৎ ইউটিউব চ্যানেল থেকে গায়েব হয়ে গেল আলু পোস্তর ভিডিও, খোলামেলা পোশাক পড়ে এবারে মাছ ভাজার রেসিপি নিয়ে হাজির হলো যুবতী, ভাইরাল ভিডিও

তবে টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সকলে চাইছেন সাধারণ মানুষ তিনটি সিনেমাই দেখুন। কারণ সেক্ষেত্রে আখেরে লাভ হবে বাংলা বিনোদন জগতের। তবে পিছিয়ে নেই বলিউডও। ঈদে মুক্তি পাবে অজয় দেবগন এবং টাইগার শ্রফের নতুন সিনেমাও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment