Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

এবার সারা গায়ে বাদামের খোলা জড়িয়ে নাকে-মুখে বাদাম গুঁজে ‘কাঁচা বাদাম’ গানে উদ্দাম নাচ বিখ্যাত ইউটিউবার স্যান্ডি সাহার! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

এবার সারা গায়ে বাদামের খোলা জড়িয়ে নাকে-মুখে বাদাম গুঁজে ‘কাঁচা বাদাম’ গানে উদ্দাম নাচ বিখ্যাত ইউটিউবার স্যান্ডি সাহার! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় একজন ইউটিউবার হলেন স্যান্ডি সাহা। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন ট্রেন্ডিং এ থাকার জন্য সব কিছু করতে রাজি তিনি। এর জন্য অবশ্য একাধিকবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ এবং সমালোচনার সম্মুখীন হতে হয়েছে এই জনপ্রিয় ইউটিউবারকে। তবে সে সমস্ত সমালোচনাকে পাত্তা দিতে নারাজ স্যান্ডি। বরং জনপ্রিয়তা পাওয়ার জন্য ট্রেন্ডিং সমস্ত বিষয় নিয়েই নিজের মতো করে কনটেন্ট বানাতে দেখা যায় তাকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুবরাজপুরের বাদাম বিক্রেতা ভুবন বাদ‍্যকরের দৌলতে বেশ ভাইরাল হয়েছে কাঁচা বাদাম গানটি। নেটিজেনদের ভীষণ পছন্দ হয়েছে ভুবনের গলায় এই সহজ-সরল গানটি। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতো করে রিমিক্স করতে দেখা গিয়েছে নেটিজেনদের এই গানটিকে। তবে এবার সেই দিকে না গিয়ে বরং নিজের মতো করে গানটিকে নিয়ে কনটেন্ট বানাতে দেখা গেল স্যান্ডি সাহাকে।

এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের কিছু ফটো শেয়ার করে নেন, যেখানে অর্ধনগ্ন অবস্থায় সারা গায় বাদামের মালা পরে নেটিজেনদের সামনে ধরা দিতে দেখা যায় তাকে। পাশাপাশি গলায় বাদামের মালা পরা ছাড়াও নাকে দুটো বাদাম গুঁজতে দেখা গিয়েছে স্যান্ডিকে।

আরও পড়ুন: ‘মা, কেক এখনো ডেলিভারি হয়নি’! কেকের বিজ্ঞাপনে এবার নিজেই নিজেকে ট্রোল করলেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! বিজ্ঞাপন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

অনেকে তার সোশ্যাল মিডিয়া পোস্ট এ এই লিখেও কটাক্ষ করেছেন যে ‘তোমার ভিডিওর জন্য অনেক কোটা বাদাম নষ্ট হলো, সেটা একটা গরিব মানুষ কে তো দিতে পারতে’। বলাই বাহুল্য এদিন তার ফটো ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি নেটিজেনদের অনেকেই তাকে কটাক্ষ করলেও বেশির ভাগকেই উপভোগ করতে দেখা গেছে ইউটিউবারের এই পাগলামি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment