Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
16 June 2026

এবারে নিখিল জৈনের কোম্পানির শাড়িতে সেজে উঠলেন টলিউডের জনপ্রিয় সুপারস্টার শ্রাবন্তী চ্যাটার্জী, নুসরত নয়, এবার নিখিলের শাড়িতে সেজে উঠলেন শ্রাবন্তী, ভাইরাল ছবি

এবারে নিখিল জৈনের কোম্পানির শাড়িতে সেজে উঠলেন টলিউডের জনপ্রিয় সুপারস্টার শ্রাবন্তী চ্যাটার্জী, নুসরত নয়, এবার নিখিলের শাড়িতে সেজে উঠলেন শ্রাবন্তী, ভাইরাল ছবি

অভিনেত্রী নুসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন। আজ থেকে প্রায় দেড় বছর আগে খবরের শিরোনামে উঠে এসেছিলেন নুসরাত জাহানের হাত ধরেই। সকলের কাছে পরিচিতি ঘটেছিল ব্যবসায়ীর। রাঙ্গলী ফ্যাশন হাউজের কর্ণধার সকলের কাছে পরিচিত হলেও এর আগে কখনো সোশ্যাল মিডিয়ায় তার নাম উঠে আসেনি। নুসরাত জাহানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরেই খবরের শিরোনামে উঠে আসেন নিখিল।

বর্তমানে নিখিল জৈনের সংস্থার শাড়িতে সেজে উঠেছে টলিউডের তাবড় তাবড় অভিনেত্রীরা। উষসী রায় থেকে শুরু করে আরো অনেকে এর আগে উষসী রায়ের সঙ্গে নিখিলের নাম জড়িয়ে ছিল একাধিকবার। তবে রাঙ্গলীর মডেল ছাড়া আর কোন সম্পর্কই নেই নিখিলের সঙ্গে তার সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দুজনেই। এবার এবারে রঙ্গোলির শাড়িতে সেজে উঠলেন টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

গত কয়েকবছরে টলিউডের বিভিন্ন সম্পর্কের রসায়ন বদলেছে। আমরা যেমন প্রত্যেকেই জানতাম নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তী একে অপরের প্রিয় বন্ধু। দুজন দুজনকে বোনুয়া বলে সম্বোধন করেন। তবে গত বছর নুসরাত নিখিলের বিচ্ছেদের পর তাদের সম্পর্কে সমীকরণ অনেক পাল্টেছে। মিমির জায়গা দখল করে নিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এমনকি গর্ভবতী হওয়ার বিভিন্ন সময় থেকে নুসরাতের পাশে দেখা গিয়েছে শ্রাবন্তী কে। এবারে সেই নুসরাত জাহানের প্রাক্তন স্বামীর সংস্থার শাড়িতে সেজে উঠলেন শ্রাবন্তী। আসন্ন পূজাতে রাঙ্গলির বিশেষ কিছু শাড়ির কালেকশন নিয়েই শ্রাবন্তী ফটোশুট করেছেন।

আরও পড়ুন: অভিনয়ের পাশাপাশি ক্যামেরাও দুর্দান্ত চালাতে জানেন সকলের প্রিয় মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু, এত সুন্দর ক্যামেরা চালায় মিঠাই, হতবাক সবাই, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় তার বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে। অভিনেত্রীকে বেশ কিছু ছবিতে ফুশিয়া পিঙ্ক রঙের বেনারসী শাড়ি তে দেখা গিয়েছে শাড়িতে রয়েছে অসংখ্য সুক্ষ সুক্ষ সোনালী সুতোর কাজ। শাড়ির সঙ্গে অভিনেত্রী পড়েছেন সোনালী রঙের গলার চোকার তাতে মুক্ত দিয়ে কাজ করা রয়েছে। কানে রয়েছে সুন্দর ইয়ার রিং এবং হাতে দু জোড়া বালা আর একটি আঙ্গুলে রয়েছে স্টোনের কাজ করা সোনার আংটি। শ্রাবন্তীকে এই লুকে অসাধারণ সুন্দরী লাগছিল। এমনিতেই অভিনেত্রী দারুন সুন্দরী। ৪০ এর কোটা পেরিয়ে গেলেও এখনো তার রূপের যৌবনে এতোটুকু ভাটা পড়েনি।

ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে হালকা মেকআপ এবং গাড়ো রঙের গোলাপি লিপস্টিক পড়ে। তার সঙ্গে ছোট্ট মানানসই টিপ এবং খোপায়ের জুঁই ফুলের মালা পড়েছেন তিনি। এছাড়া অন্য আরেকটি ছবিতে অভিনেত্রীকে হালকা পিচ রঙের শরারায় দেখা গিয়েছে। স্লিভলেস শরারায় রয়েছে চুমকির কারুকার্য। ওড়না তে রয়েছে সবুজ রঙের শেড। পোশাকের সঙ্গে তিনি পড়েছেন কানে মানানসই ঝুমকো এবং হাতে রয়েছে মীরার ওয়ার্কের একটি আংটি। ছোট টিপ এবং লিপস্টিক এ চুল খোলা রেখেছেন শ্রাবন্তী। ছবিগুলি পোস্ট করা মাত্রই অভিনেত্রী কমেন্ট বক্সে প্রশংসার ঝড় উঠেছে। হাজার হাজার মানুষ অভিনেত্রীর ছবিগুলি লাইক করেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment