Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 July 2026

ফের পুলিশকর্তা অপসারণ কমিশনের, সরানো হল ৩ পুলিশ অফিসারকে

ফের পুলিশকর্তা অপসারণ কমিশনের, সরানো হল ৩ পুলিশ অফিসারকে

ফের ভোটের মুখে পুলিশি প্রশাসনে রদবদল করল নির্বাচন কমিশন। বীরভূমের দুটি থানার দায়িত্বপ্রাপ্ত ৩ পুলিশ আধিকারিককে সরিয়ে দিল তারা। একজনকে থানার দায়িত্ব দেওয়া হলেও বাকিদের এখনও পর্যন্ত কোনও দায়িত্ব দেওয়া হয়নি।

বীরভূমের নলহাটি থানার আধিকারিক শেখ মহম্মদ আলি করোনা পজিটিভ। কমিশনের নির্দেশে ওই থানায় জয়দেব আউট পোস্টের দায়িত্বে থাকা রঞ্জিত বাউরিকে নলহাটি থানার দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে, রঞ্জিতের জায়গায় জয়দেব আউট পোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে রামপুরহাট থানার সাব ইন্সপেক্টর বিপ্লব দত্তকে।

আরও পড়ুন: আজ বিজয়া দশমী, সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জন করতে প্রস্তুত কলকাতা পুরসভা

দুবরাজপুর থানার পুলিশ আধিকারিক দেবব্রত সিংহকে সরিয়ে তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে বোলপুর থানার সাব ইন্সপেক্টর প্রসেনজিত দত্তকে।

রাজ্যে ভোট শুরু হওয়ার আগেই পুলিশি শাসনে একাধিক রদবদল করছে নির্বাচন কমিশন। সেই রেশ বহাল থাকল ভোটের শেষ দফাতেও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal