Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

খড়গপুর-করিমপুর-কালিয়াগঞ্জে প্রার্থী ঘোষণা তৃণমূলের, নির্বাচন আগামী ২৫ শে নভেম্বর

৩ কেন্দ্রেই বাম-কংগ্রেসের আসন সমঝোতা চূড়ান্ত

খড়গপুর-করিমপুর-কালিয়াগঞ্জে প্রার্থী ঘোষণা তৃণমূলের, নির্বাচন আগামী ২৫ শে নভেম্বর

রাজ্যে আসন্ন ৩ বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। আগামী ২৫ শে নভেম্বর খড়গপুর, করিমপুর এবং কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন। খড়গপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হচ্ছেন সেখানকার পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার। করিমপুরে তৃণমূল প্রার্থী হচ্ছেন বিমলেন্দু সিংহ রায় এবং কালিয়াগঞ্জে তৃণমূল প্রার্থী হচ্ছেন তপন দেব সিংহ।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মেদিনীপুর এবং মহুয়া মৈত্র কৃষনগর থেকে সাংসদ নির্বাচিত হওয়ায় খড়গপুর এবং করিমপুর আসনে উপ-নির্বাচন হচ্ছে। কালিয়াগঞ্জে উপ-নির্বাচন হচ্ছে কংগ্রেস বিধায়কের প্রয়ানে। ছ’মাস আগে অনুষ্ঠিত লোকসভা ভোটে রাজ্যে তীব্র লড়াই হয় তৃণমূল এবং বিজেপির মধ্যে। সেই ফলের নিরিখে খড়গপুর এবং কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি, করিমপুর কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। এবার এই ৩ কেন্দ্রের উপ-নির্বাচনে বামেদের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হয়েছে। এই অবস্থায় ৩ কেন্দ্রে লোকসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে কী ফল হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: তৃণমূলে যোগ দিলেন টেলি তারকা রনিতা, সৌপ্তিক, শ্রীতমা, দিশা

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal